রাজনীতি

সরকারকে জালিয়াত-ধোঁকাবাজ আখ্যা রিজভীর

নিজস্ব প্রতিবেদক : সরকারকে কারসাজি ও জালিয়াতি ও ধোঁকাবাজির সরকার বলে আখ্যায়িত করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এই সরকার শীতার্ত মানুষের জন্য কিছুই করেনি। তারা ঘরের মধ্যে বন্দি হয়ে আছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ওবায়দুল কাদের ঘর থেকে বের হন না। মানুষের প্রতি প্রধানমন্ত্রীর দরদ থাকলে বের হয়ে দেখতেন মানুষ কত কষ্টে আছেন। মানুষ কিভাবে হাসপাতলে বেড পায় না, অক্সিজেন পায়না, ধুঁকতে ধুঁকতে মানুষ মারা যাচ্ছে।

শনিবার (৩০ জানুয়ারি) সকালে রাজধানীর রায়সা বাজার মোড়ে ছাত্রদলের সহ-সভাপতি ওমর ফারুক কাউসারের উদ্যোগে শীত বস্ত্র বিতরনের পূর্বে তিনি এসব কথা বলেন। এ সময় ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাকসহ স্থানীয় বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রুহুল কবির রিজভী বলেন, মানুষের জীবন নিয়ে সরকার ছিনিমিনি খেলছে। এই সরকার মানুষের নিরাপত্তা দিতে পারে না। হাজার হাজার মানুষ শীতে কষ্ট পাচ্ছে। কোথায় আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা। তারা সাধারণ মানুষের পাশে না দাঁড়িয়ে লুটপাটে ব্যস্ত।

তিনি বলেন, করোনা থেকে মুক্ত হওয়ার জন্য সরকার টিকা দেয়ার কথা বলছে। এই টিকায় মানুষ বাঁচবে কি বাঁচবে না তা নিশ্চিত নয়। আমরা আগেই বলেছি প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আগে নিন কিন্তু তারা কেউ নেননি। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বলা হয়েছে ভারতের এই টিকা বাংলাদেশ টেস্ট করার জন্য দেয়া হয়েছে। এই টিকা দেয়ার পর মানুষ বাঁচে না মারা যায় তা দেখার জন্য। এই টিকা শুরু করেছে একজন নার্সকে দিয়ে। পৃথিবীর অন্যান্য দেশে এই কাজটি করা হয়নি। আমেরিকায় টিকা নিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন, তুরস্কের প্রেসিডেন্ট প্রথম টিকা নিয়েছেন। এই কারণে এদেরকে দৃষ্টান্ত করে দেখে মানুষ।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, এই সরকার নির্বাচনকে ধ্বংস করে দিয়েছে। আপনি ভোট দিতে যাবেন, আপনার ভোটার আইডি কার্ড আছে কিন্তু আপনি গিয়ে দেখবেন আপনার ভোট দেয়া হয়ে গেছে। একটি ইভিএম মেশিন তৈরি করেছে ভোট চুরি করার জন্য। যে লোক দিনের ভোট রাতে করে, মানুষকে ভোট দিতে দেয় না, নির্বাচনকে ধ্বংস করে দিয়েছে নিজেদের লোক দিয়ে নির্বাচন কমিশন তৈরি করে নিজেদের লোকদের বিজয়ী করছে। তিনি ইভিএম মেশিন দিয়েছেন যাতে এই মেশিন দিয়ে জালিয়াতি করা যায়। এই জালিয়াতির মেশিন অর্থাৎ আপনি ধানের শীষে চাপ দিবেন নৌকা চলে যাবে। নিশি রাতের এই সরকার কারসাজি ও জালিয়াতি ও ধোঁকাবাজি সরকার।

সাননিউজ/টিএস/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা