রাজনীতি

গণতন্ত্রের সিরিয়াল কিলার এই নির্বাচন কমিশন : জাফরুল্লাহ চৌধুরী

নিজস্ব প্রতিবেদক : গণতন্ত্রের সিরিয়াল কিলার হলো নির্বাচন কমিশন বলে মন্তব্য করেছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী।

শুক্রবার ( ২৯ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে রাজনৈতিক দলের নিবন্ধন পদ্ধতি বাতিলের দাবি পরিষদের এক প্রতিবাদ সভায় একথা বলেন তিনি।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, এই নির্বাচন কমিশন সিরিয়াল কিলার। এই সিরিয়াল কিলার নিরাপদে ঘুরে বেড়াবে এটা কি কখনো গ্রহণযোগ্য হতে পারে। সিরিয়াল কিলারের একটা মাত্র অবস্থান তাদেরকে ক্ষমতা থেকে বিদায় করে বিচারের আওতায় আনা।

তিনি বলেন, কেবল তাই নয় ৪২ জন সিনিয়র সিটিজেনরা পরিস্কারভাবে দেখিয়েছেন তারা গণতন্ত্রকে হত্যা করেছে। শুধু তাই নয় তারা দূর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত।

তিনি বলেন, সংবিধান এটা কোনো পুথি নয়। সংবিধান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ধর্মগ্রন্থের মত পবিত্র। এটা কেন পবিত্র কেন গুরুত্বপূর্ণ? এটা আমার অধিকারকে রক্ষা করে। আমার অধিকার কি অধিকার কিসের অধিকার? কে আমার দেশ চালাবে সেটা নির্ণিত করার অধিকার। আমার ভোটের অধিকার। কেন ভোট দিতে হবে? ভোটের দ্বারা এমন একটা সরকার আনতে হবে যেই সরকার গণতন্ত্রের নিরবত সুশাসন প্রতিষ্ঠা করবে।

'কিন্তু আজকে আমরা কি দেখছি গণতন্ত্রের এই সিরিয়াল কিলার নির্বাচন কমিশনকে সহযোগিতা করছে কারা, এই সরকার। যেই সরকার নির্বাচিত নয়। রাতের আঁধারে তারা আমলাদের দ্বারা প্রতিষ্ঠিত। পুলিশের দ্বারা প্রতিষ্ঠিত। তাদের চুরি ডাকাতি পৃথিবীর অনন্য ইতিহাস। এইরকম চুরির ইতিহাস আর কোথাও নাই। প্রত্যেকে জানে কিন্তু নির্বাচন কমিশন ঘুমিয়ে থাকে।'

ডা. জাফরুল্লাহ বলেন, উনাদের যে মাহবুব সাহেব, ভালো কথা বলেছেন কিন্তু উনি পদত্যাগ করেন না কেন? এই নির্বাচন কমিশনে উনি থেকে লাভ কি? একটা উদাহরণ সৃষ্টির জন্য আমি মাহবুব তালুকদারকে আহবান করছি পদত্যাগ করেন। দেশবাসী বুঝবে একজন হলেও প্রতিবাদী কন্ঠস্বর আছে।

ডা. জাফরুল্লাহ বলেন, আজকে আমাদেরকে সমবেত ভাবে রাস্তায় নামতে হবে। আমরা একবার রাস্তায় নেমে মানববন্ধন করে ভুলে যাই।

সান নিউজ/টিএস/

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা