রাজনীতি

পৌর নির্বাচন : ঝিনাইদহে আ.লীগ-বিএনপির মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, ঝিনাইদহ : ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলাধীন পৌরসভা নির্বাচনে ৭ জন প্রার্থী নৌকার প্রার্থী হতে আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডি দলীয় কার্যালয়ে মেয়র পদে মনোনয়ন পাবার জন্য আবেদন জমা দিয়েছেন।

কালীগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতিক পেতে আবেদন জমা দিয়েছেন, তারা হলেন বর্তমান মেয়র ও পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম আশরাফ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান মতি, সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান বিজু, জেলা পরিষদের সদস্য ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন সোহেল, পৌর কাউন্সিলর ও উপজেলা যুবলীগের সভাপতি রেজাউল করিম রেজা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক সাহেদ কবির লিমন ও পৌর আওয়ামী লীগের প্রচার সম্পাদক প্রশান্ত কুমার খাঁ।

আগামী ৩০ জানুয়ারি আওয়ামী লীগের মনোনয়ন কেন্দ্রীয় দফতর থেকে চুড়ান্ত করা হবে। ধানমন্ডি ৩ এ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার দলীয় কার্যালয়ে এ আবেদনপত্র জমা দিয়েছেন ৭ জন।

অন্যদিকে, পৌর নির্বাচনে বিএনপি একক প্রার্থী মাহবুবার রহমান : কালীগঞ্জ পৌরসভা নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর স্থানীয় নেতাদের মতামতের ভিত্তিতে বিএনপির একক দলীয় প্রার্থী হিসেবে সাবেক মেয়র ও কালীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মাহবুবার রহমানের নাম সুপারিশ করে কেন্দ্রে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইদহ জেলা বিএনপির সদস্য সচিব আব্দুল মজিদ। তিনি বলেন, ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভা নির্বাচনের দলীয় প্রার্থী ঠিক করতে জেলা বিএনপি কার্যালয়ে উপজেলা ও পৌর বিএনপির আহবায়ক ও যুগ্ম আহবায়কদের নিয়ে একটি সভা আহবান করা হয়। সভায় সাবেক মেয়র ও উপজেলা বিএনপির আহবায়ক মাহবুবার রহমান ও মকলেছুর রহমান পিন্টু পৌরসভা নির্বাচনে মেয়র পদে নিজেরা প্রার্থী হওয়ার ইচ্ছা পোষণ করেন।

দীর্ঘ আলোচনার পর মকলেছুর রহমান পিন্টু নিজের নাম প্রার্থী হওয়া থেকে প্রত্যাহার করেন। এরপর কালীগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মাহবুবার রহমানকে একক প্রার্থী হিসেবে কেন্দ্রে তার নাম পাঠানো হয়েছে। এর আগে গত ২৩ জানুয়ারি শহরের থানা রোডস্থ দলীয় কার্যালয়ে কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির এক বর্ধিত সভায় আলহাজ্ব মাহবুবার রহমানকে একক প্রার্থী হিসেবে নাম ঘোষণা করে জেলা বিএনপির কাছে সুপারিশ করা হয়।

উল্লেখ্য, আগামী ২৮ ফেব্রুয়ারি ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা