রাজনীতি

সরকার জনগণের সঙ্গে তামাশা শুরু করেছে : রিজভী

নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী করোনার ভ্যাকসিন আগে নিলে অসুবিধা কোথায় এমন প্রশ্ন রেখে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এই সরকার জনগণের সঙ্গে তামাশা শুরু করেছে। ভারতের ভ্যাকসিন নিয়ে অনেকে মারা গেছে। এজন্য আমরা বলেছিলাম নিরাপত্তা প্রমাণের জন্য ক্ষমতাসীনদের উচিত আগে ভ্যাকসিন গ্রহণ করা। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ভ্যাকসিন আগে নিয়েছিলেন এবং ডাক্তার পাউসিও ভ্যাকসিন আগে নিয়েছিল। সুতরাং আমাদের দেশের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি আগে নিলে অসুবিধা কোথায়? তারা আগে নিলে জনগণের আস্থা বাড়বে এই ভ্যাকসিনের ওপর।

রোববার (২৪ জানুয়ারি) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

রিজভী আহমেদ বলেন, হাছান মাহমুদ মিথ্যার যন্ত্রে পরিণত হয়ে গিয়েছে। তিনি বলছেন বিএনপিকে এ ভ্যাকসিন আগে দিবে। এদের উদ্দেশ্য হলো বিএনপিকে নিধন করা। খুন, গুম দিয়ে বিএনপিকে নিধন করার চেষ্টা করেছিল। এখন ভ্যাকসিনের নিরাপত্তার জন্য বিএনপিকে আগে দিয়ে নিধন করার চেষ্টা। এসরকার মানুষের মরা বাঁচা নিয়ে তিরস্কারও শুরু করেছে।

কোকোর স্মৃতিচারণ করে বিএনপির এই নেতা বলেন,আরাফাত রহমান কোকো রাজনৈতিক ব্যক্তি ছিলেন না। তবে রাজনীতি পরিবারের সন্তান ছিলেন তিনি। রাজনীতি পরিবারের সন্তান হিসেবে রাজনৈতিক ঘটনাপ্রবাহ তাকে গভীরভাবে প্রভাবিত করেছে। এদেশের কোটি কোটি মানুষের সমাদৃত যে নেত্রী তাকে ঘিরে রেখেছে গুলশান অফিসে তার অধিক থেকে বালুর বস্তা, কাঠের বেন, আইন-শৃঙ্খলা বাহিনীর বেষ্টনি ছিল।

রিজভী বলেন, আমরা গণতন্ত্র প্রতিষ্ঠায় সেটা লিখেছিলাম এক বাসা থেকে আরেক বাসায় গিয়ে গিয়ে। তখন হাবিব-উন-নবী খান এর উদ্যোগে মাঝে মাঝে ঝটিকা মিছিল দেখতাম। সারাদেশের নেতাকর্মীরা রাস্তায় অবরোধ তৈরি করেছিল। এই মুহূর্তে একজন মা সরকারের নিপিরণ অত্যাচারের শিকার, গোলমরিচ যার চোখে,সে যদি তার কনিষ্ঠপুত্র এর মৃত্যুর সংবাদ শুনে তখন মায়ের কি অবস্থা হতে পারে সেই বেদনাকি সইবার মত? সেটা ছিল হিমালয় পর্বতের মত ভারি। এটা সেই সময় জনগণ এই উপলব্ধি করেছিল।তার লাশ যখন আনা হয়েছিল একদিকে খুন, গুম, অত্যাচার, নিপীড়ন আর অন্যদিকে আরাফাত রহমান কোকোর জানাজায় মানুষের ঢল। এত অত্যাচার, নির্যাতনের মাঝেও মানুষের ঢল দেখে সেদিনই শেখ হাসিনা বার্তা পেয়ে গেছে। আর সেদিন থেকেই বিএনপির উপর অত্যাচার আরো বেড়ে দিয়েছে। এবং শেখ হাসিনা আরও অত্যাচারি হয়ে উঠেছে।

রিজভী আরও বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বারবার যিনি স্বৈরাচারের অন্ধকার থেকে গণতন্ত্রকে উদ্ধার করেছেন এখনো তিনি অসংখ্য মিথ্যাচার নিপীড়ন সহ্য করেও, আপন শিরদাঁড়ায় সংগ্রাম করছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠপুত্র ক্রীড়া সাংগঠনিক আরাফাত রহমান কোকোর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির পক্ষ থেকে আজকে দোয়ার মাহফিল।আমি আবারও আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা করছি। এই মৃত্যুর জন্য সম্পন্ন হাসিনা দায়ী। মায়ের এমন অবস্থা কি কোন সন্তান সহ্য করতে পারে? তাই প্রকারান্তরে আরাফাত রহমান কোকোকে হত্যা করেছে এই আওয়ামী লীগ।

এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়,যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন,হাবিব উন নবী খান সোহেল,কেন্দ্রীয় নেতা আব্দুস সালাম আজাদ, মীর নেওয়াজ আলী প্রমুখ।

সান নিউজ/টিএস/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা