রাজনীতি

চসিক নির্বাচন: বিএনপির প্রার্থী শাহাদাত হোসেনের হলফনামায় যা আছে

মাহমুদুল আলম: আগামী বুধবার (২৭ জানুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচন। প্রচারণার সময় শেষ হয়ে আসায় করপোরেশন এলাকায় এখন সবখানে আলোচনার বিষয়, সিটি নির্বাচন।

স্থানীয় সরকারের সর্বোচ্চ সংস্থা সিটি করপোরেশন এবং দেশের বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত মহানগরের নির্বাচন হওয়ায় এই নির্বাচনী আলোচনা যেন গুরুত্ব পাচ্ছে জাতীয় নির্বাচনের মতোই। আলোচনায় গুরুত্ব পাচ্ছে নির্বাচনে মেয়র প্রার্থীদের আর্থিক বিষয়আশয়।
এর পরিপ্রেক্ষিতে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল বিএনপি সমর্থিত প্রার্থী শাহাদাত হোসেনের হলফনামা থেকে এই প্রতিবেদন প্রস্তুত করা হলো। ধানের শীষ প্রতীকে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন তিনি।

হলফনামায় শাহাদাত হোসেনের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করা আছে ‘এম. বি. বি. এস’। বর্তমানে তার বিরুদ্ধে ৪৮টি ফৌজদারি মামলা আছে। যার মধ্যে ৪৪টি বিচারাধীন। অন্যগুলোর একটিতে বর্তমান অবস্থা লেখা আছে ‘স্থগিত’, দুইটি ‘তদন্তাধীন’, আর অন্যটি ‘স্টে’। এছাড়া এর অতীতেও তার বিরুদ্ধে একটি ফৌজদারী মামলা হয়, সেটিতে তিনি খালাস পান বলে হলফনামায় উল্লেখ করা হয়।

শাহাদাত হোসেনের পেশার বিবরণীতে লেখা আছে ‘চিকিৎসক’। আর বাৎসরিক আয়ের উৎস সম্পর্কে লেখা আছে, বাড়ি/ এপার্টমেন্ট/দোকান বা অন্যান্য ভাড়া তিন লাখ ৫৩ হাজার ২৫ টাকা। ব্যবসা থেকে আয় প্রসঙ্গে লেখা আছে ‘প্রযোজ্য নহে’। পেশা থেকে বাৎসরিক আয় উল্লেখ করা আছে ১৭ লাখ ২১ হাজার ৬০০ টাকা। আর প্রার্থীর উপর নির্ভরশীলদের আয় প্রসঙ্গে উল্লেখ করা হয়েছে ‘প্রযোজ্য নহে’।

শাহাদাত হোসেনের সম্পদের বিবরণে লেখা হয়েছে নগদ টাকা ১৫ লাখ টাকা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমাকৃত অর্থের পরিমাণ ৩৪ লাখ ৪৭ হাজার ২৭৭ টাকা এবং বন্ড, ঋণপত্র স্টক এক্সচেঞ্জে তালিকাভূক্ত ও তালিকাভূক্ত নয় এমন কোম্পানীর শেয়ার তিন লাখ ৭১ হাজার ৩৫০ টাকা। বাসা, ট্রাক, মটরগাড়ী ও মটরসাইকেল ইত্যাদির বিবরণীতে লেখা হয়েছে কার (ফিল্ডার-টয়োটা) মূল্য ১১ লাখ ৮০ হাজার টাকা। পুরানো জীপ (ভি-৭৩ মডেল- ২০০৩) মূল্য ২৭ লাখ ২০ হাজার টাকা।

স্বর্ণ ও অন্যান্য মূল্যবান ধাতু ও পাথর নির্মিত অলংকারাদি ৭৫ হাজার টাকা। ইলেক্ট্রনিক সামগ্রী উল্লেখ করা হয়েছে ২৫ হাজার টাকা করে একটি ফ্রিজ ও একটি টিভি। আসবাবপত্র উল্লেখ করা হয়েছে একটি খাট, সোফা সেট-১, আলমিরা -১, ওয়ারড্রফ-১। এসবে সর্বমোট মূল্য উল্লেখ করা হয়েছে ৭৫ হাজার টাকা।

এছাড়া ৩০/৬/২০১৯ইং তারিখের স্থিতি অনুসারে দ্যা ট্রিটমেন্ট হেলথ কেয়ার এন্ড দ্যা ট্রিটমেন্ট ডায়াগনস্টিক সেন্টারের ব্যবসায়িক মূলধন ৩ কোটি ২৮ লাখ ৯০ হাজার ৬০০ টাকা।

এসব বিষয়েও শাহাদাত হোসেনের স্ত্রী এবং প্রার্থীর ওপর নির্ভরশীলদের নামের ঘরে কিছু লেখা হয়নি।

প্রার্থীর স্থাবর সম্পদের বিবরণে লেখা হয়েছে, অকৃষি জমি ১৮ শতক বা নয় গন্ডা মূল্য ১৭ লাখ ৭০ হাজার টাকা এবং দেড় কাঠার মূল্য ছয় লাখ ৬০ হাজার টাকা। আট তলা বিশিষ্ট দালানের এক-অষ্টমাংশ, মূল্য ৬৭ লাখ ৮৬ হাজার টাকা। বাড়ি/এপার্টমেন্টের হিসেবে উল্লেখ করা হয়েছে এপার্টমেন্ট-১, মূল্য ৩৫ লাখ টাকা। তবে স্থাবর সম্পদের বিবরণেও প্রার্থীর স্ত্রী এবং প্রার্থীর ওপর নির্ভরশীলদের নামের ঘরে কিছু লেখা হয়নি।

প্রার্থীর দায়-দেনার ঘরে লেখা হয়েছে, ব্যাংক ঋণ: উত্তরা ফাইন্স ইনভেষ্টমেন্ট লি: তিন কোটি দুই লাখ ২৫ হাজার টাকা, ফাস্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক লি: ২৯ লাখ ৮১ হাজার ১৩২ টাকা ৮৪ পয়সা এবং অন্যান্য দুই লাখ ৪৬ হাজার ৩১৩ টাকা।

এতে খেলাপী ঋণের পরিমাণ এবং পুনঃতফসিল করণ করা হইয়া থাকিলে উহার সর্বশেষ তারিখের ঘর দুটিতে কিছু লেখা নাই।

গত ২৭ ফেব্রুয়ারী এই হলফনামায় স্বাক্ষর করেন শাহাদাত হোসেন।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা