রাজনীতি

ফসলের ন্যায্য মূল্য নিশ্চিতে কাজ করছে কৃষকলীগ : সমির চন্দ্র

নিজস্ব প্রতিনিধি, রংপুর : বাংলাদেশ কৃষকলীগের সভাপতি কৃষিবীদ সমির চন্দ বলেছেন, “প্রধানমন্ত্রীর শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে সারাদেশের কৃষকরা এখন ধান, পাট, সবজিসহ সকল ফসলের ন্যায্য মূল্য পেতে শুরু করেছেন। কিন্তু এখনও মধ্যস্বত্ত্ব ভোগীদের দৌড়াত্ম কিছুটা রয়েছে। তাদের বিতাড়িত করতে সরকারী ভাবে ধান চাল সরবরাহে প্রধানমন্ত্রী কৃষক সংগঠনের প্রতিনিধিদের সম্পৃক্ত করতে প্রজ্ঞাপন জারি করেছেন। মধ্যস্বত্ত্বভোগীদের হটিয়ে কৃষকরা যেন সরাসরি সরকারকে ধান-চাল সরবরাহ করতে পারে সেজন্য অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করছে কৃষকলীগ।”

আজ বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) দুপুরে নগরীর সাতমাথা মোড়ে মহানগর কৃষক লীগের উদ্যোগে আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “দেশের দূর্যোগকালীন সময়সহ গোটা বছর কৃষকদের পাশে দাঁড়িয়েছে কৃষক লীগ। জাতির পিতাকে কৃষকদের কাছে স্মরনীয়-বরনীয় করে রাখতে উত্তরবঙ্গের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিয়নসহ সারা বাংলাদেশে শীতার্ত কৃষকদের মাঝে কম্বলের উষ্ণতা ছড়িয়ে দিতে আমরা শীতবস্ত্র বিতরন করে আসছি।”

এর আগে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মহানগর কৃষক লীগের সভাপতি কামরুজ্জামান পাটোয়ারী মিঠু’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু, কেন্দ্রীয় সদস্য কৃষিবিদ লুৎফর বারি আল ওসমানি, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, রংপুর জেলা কৃষকলীগের সভাপতি প্রাণ কৃষ্ণ গোস্বামী, রংপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু তালহা বিপ্লব, ৩০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনু, জেলা কৃষক লীগের সহ-সভাপতি সামসুল আলম লিচু, রংপুর মহানগর কৃষক লীগের সিনিয়র সহ-সভাপতি আবদুল হামিদ প্রমুখ। আলোচনা সভা শেষে ২ শতাধিক শীতার্ত কৃষকের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়।

সান নিউজ/এইচএস/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা