রাজনীতি

কারো কোনো বক্তব্য থাকলে দলীয় ফোরামে বলা উচিত : শাজাহান খান

নিজস্ব প্রতিনিধি, মাদারীপুর : আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই আবদুল কাদের মির্জার বক্তব্য সম্পর্কে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান, এমপি বলেছেন, “তার কোন বক্তব্য থাকলে তা দলীয় ফোরামে বলা উচিত। এভাবে কোন কথা বলা উচিত নয়। আর তার সব অভিযোগই সত্য না। তাও দলীয় ফোরামে আলোচনা হওয়া উচিত।”

শাজাহান খান বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) দুপুরে মাদারীপুর ডায়াবেটিক সমিতির ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নে তিনি একথা বলেন।

ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, সিভিল সার্জন ডা. শফিকুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হোসেন, গণপূর্ত সার্কেল গোপালগঞ্জের তত্ত্বাবধায় প্রকৌশলী মো. মশিউর রহমান, প্রকল্প পরিচালক বিশ্বজিৎ বৈদ্য।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণপূর্ত জোন গোপালগঞ্জের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আবুল খায়ের। ৬ তলা বিশিষ্ট ৮০ শয্যা বিশিষ্ট মাদারীপুর ডায়াবেটিক হাসপাতালটি ২১ কোটি ৫৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত হবে।

সান নিউজ/আরএইচ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা