রাজনীতি

নির্বাচন নি‌য়ে দে‌শের মানু‌ষের আগ্রহ নেই : ফখরুল

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও : আজকাল নির্বাচন নিয়ে দেশের মানুষের কোনো আগ্রহ নেই উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “এই নির্বাচন ক‌মিশনের প্রতি দে‌শের মানু‌ষের কোন শ্রদ্ধা নেই, আগ্রহ নেই, প্রকা‌শ্যে বলা হ‌চ্ছে তারা (নির্বাচন ক‌মিশন) চু‌রি কর‌ছে। তারপরও লজ্জাহীন-শরমহীন সে নির্বাচন কমিশনার পদত‌্যাগ না ক‌রে সেটা‌কে ডিফাইন্ড ক‌রছে।”

শ‌নিবার (২৬ ডিসেম্বর) দুপু‌র ১২টায় কালিবাড়ী তাঁ‌তীপাড়াস্থ নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলন তিনি এ সব কথা বলেন।

ফখরুল বলেন, “প্রধান নির্বাচন ক‌মিশন ও তার ক‌মিশনা‌রদের বলা হ‌চ্ছে চোর। তারা বক্তৃতার নামে টাকা চুরি করছে। দে‌শের মানুৃষ আস্থা হা‌রি‌য়ে ফেল‌ছে এ নির্লজ্জ নির্বাচন ক‌মিশ‌নের ওপর। দে‌শের মানুৃষ আজ তা‌দের পদত‌্যাগ দা‌বি কর‌ছে, এর চে‌য়ে কলঙ্কময় অধ্যায় আর কিছু নেই।”

পৌর নির্বাচ‌নে বিএন‌পির অংশ নেয়া প্রস‌ঙ্গে বিএনপি মহাসচিব ব‌লেন, “নুন‌্যতম গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা করার জন্য পৌর নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি। য‌দিও তারা (আওয়ামী লীগ) ভোট চু‌রি ক‌রে ফলাফল নি‌য়ে যায়। তবুও বিএন‌পি নির্বাচ‌নের মাধ‌্যমে জনগ‌ণের স‌ঙ্গে সম্পৃক্ত হওয়ার এক‌টি সু‌যোগ তৈ‌রির চেষ্টা করছে।”

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দুই বছর পূর্তির বিষ‌য়ে ফখরুল ব‌লেন, “দিন‌টি‌কে বিএন‌পি জনগণের ভোটাধিকার এর হত্যা দিবস হিসেবে পালন করবে। শুধু গোটা বাংলা‌দে‌শের মানুষ নয়, বিশ্বব‌্যাপী মানুষ জা‌নে যে নির্বাচন ৩০‌ ডি‌সেম্বর হওয়ার কথা ছিল সেটা ২৯‌ ডি‌সেম্বর রা‌তে হ‌য়ে গে‌ছে। আওয়ামী লীগ রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ভোট ডাকাতি করে নি‌য়ে গে‌ছে। জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করেছেন।”

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা