রাজনীতি

পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক দাঙ্গা ছড়ানোর পাঁয়তারা চলছে : নুর

নিজস্ব প্রতিবেদক : সরকার ও তার সহযোগী সংগঠনগুলো পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির পাঁয়তারা করছে বলে অভিযোগ করেছেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। গত ৬ ডিসেম্বর ভোররাতে প্রেসক্লাবে অবস্থানরত শিক্ষক ও শ্রমিকদের উপর পুলিশের হামলার প্রতিবাদে মঙ্গলবার (৮ ডিসেম্বর) আয়োজিত এক মানববন্ধনে নুর এ অভিযোগ করেন।

নুর বলেন, বিজয়ের মাসে আজ শিক্ষক শ্রমিক ও সাংবাদিকদের উপর হামলা করা হয়। সরকার মুক্তিযুদ্ধের কথা বলে মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী কাজ করে যাচ্ছে, এভাবে তারা বাংলাদেশকে একটি একনায়কতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করেছে।

চলমান ভাস্কর্য বিরোধী আন্দোলন সম্পর্কে তিনি বলেন, আলেম ওলামাগণ নমনীয় হলেও সরকারের বিভিন্ন সহযোগী সংগঠন বিভিন্নভাবে সামপ্রদায়িক সংঘাত লাগাতে উস্কানীমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন।

মানববন্ধনে উপস্থিত ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক মুহম্মদ রাশেদ খান বলেন, করোনায় সব কিছু খুলে দিয়ে শুধু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে সরকার মূলত শিক্ষা খাতকে ধ্বংস করার পাঁয়তারা করছে। তিনি অবিলম্বে শিক্ষা খাতকে সচল করার দাবি জানান।

মানববন্ধনে উপস্থিত ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক ফারুক হাসান পুলিশ বাহিনীকে উদ্দেশ্য করে বলেন, সরকারের গদি রক্ষায় যদি আপনারা পেটুয়া বাহিনীর ভূমিকায় অবতীর্ণ হন তবে ছাত্র সমাজ আপনাদের ছেড়ে দেবে না। তিনি তাদের জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান খান, মশিউর রহমানস ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা