রাজনীতি

সিসিইউতে সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ

নিজস্ব প্রতিবেদক : ফরিদপুর সদর আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক মন্ত্রী, বিএনপির ভাইস-চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ অসুস্থ হয়ে বর্তমানে এভার কেয়ারের (সাবেক এ্যাপোলো হাসপাতাল) সিসিইউতে রয়েছেন।

সোমবার ( ৩০ নভেম্বর)সন্ধ্যায় অবস্থার অবনতি হওয়ার হলে তাকে ভেন্টিলেশনে নেয়া হয়। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক। বিএনপির ভাইস চেয়ারম্যান কামাল ইবনে ইউসুফ ১৯৯১ সালে খালেদা জিয়ার সরকারে স্বাস্থ্যমন্ত্রী ছিলেন। ২০০১ সালের সরকারে তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী ছিলেন।

চৌধুরী কামাল ইবনে ইউসুফ ফরিদপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য। তার জন্য পরিবারের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে।

এদিকে, বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান করোনায় আক্রান্ত হয়েছেন। সোমবার নজরুল ইসলাম খানের করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া গিয়েছে। তাকে স্কয়ার হাসপাতালে ভর্তির করা হয়েছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা