রাজনীতি

পৌরসভা নির্বাচনে ২৩ প্রার্থী পেলেন বিএনপির টিকিট

নিজস্ব প্রতিবেদক : আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া পৌর নির্বাচনে ধানের শীষ প্রতীকে মেয়র পদে লড়ার জন্য ২৩ জনকে দলীয় মনোনয়ন প্রদান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদি দল, বিএনপি।

সোমবার (৩০ নভেম্বর) বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

শায়রুল বলেন, সোমবার চেয়ারপারসেনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং ভারপ্রাপ্ত তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রিয়াজুদ্দিন নসু দলের মহাসচিব স্বাক্ষরিত প্রত্যায়নপত্র প্রার্থীদের হাতে তুলে দিয়েছেন।

মনোনয়ন পেয়েছেন যারা : পঞ্চগড় জেলার পঞ্চগড় পৌরসভায় মো. তৌহিদুল ইসলাম; ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ মো. রেজাউল করিম (রাজা); দিনাজপুরের ফুলবাড়ীতে মো. শাহাদাৎ আলী; রংপুরের বদরগঞ্জে মো. ফিরোজ শাহ; কুড়িগ্রাম জেলার কুড়িগ্রাম পৌরসভায় মো. শফিকুল ইসলাম; রাজশাহীর পুঠিয়ায় মো. আল মামুন, কাটাখালীতে আধ্যাপক মো. সিরাজুল হক; সিরাজগঞ্জের শাহজাদপুরে মো. মাহমুদুল হাসান; কুষ্টিয়ার খোকসায় রাজু আহমেদ; চুয়াডাঙ্গা জেলার চুয়াডাঙ্গায় মো. সিরাজুল ইসলাম (মনি); খুলনার চালনায় মো. আবুল খায়ের খান মনোনয়ন পেয়েছেন।

বরগুনার বেতাগীতে মো. হুমায়ুন কবির; পটুয়াখালীর কুয়াকাটায় মো. আবদুল আজিজ; বরিশালের উজিরপুরে মো. শহিদুল ইসলাম খান; বরিশালের বাকেরগঞ্জে এস এম মনিরুজ্জামান; ময়মনসিংহের গফরগাঁওয়ে শাহ আব্দুল্লাহ আল-মামুন; নেত্রকোনার মদনে মো. এনামুল হক; মানিকগঞ্জ জেলার মানিকগঞ্জ পৌরসভায় মো. আতাউর রহমান আতা; গাজীপুরের শ্রীপুরে মো. শহিদুল্লাহ শহিদ; সুনামগঞ্জের দিরাইয়ে মো. ইকবাল হোসেন চৌধুরী; মৌলভীবাজারের বড়লেখায় আনোয়ারুল ইসলাম; হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে এম এফ আহমেদ অলি এবং চট্টগ্রামের সীতাকুণ্ডে মো. আবুল মুনছুর বিএনপির মনোনয়ন পেয়েছেন।

উল্লেখ্য, প্রথম ধাপে ২৫ পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৮ ডিসেম্বর। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ২৫ পৌরসভার ভোটগ্রহণ করা হবে। ২৫ পৌরসভায় নির্বাচন হলেও ২৩ পৌরসভায় মেয়র পদে প্রার্থী মনোনয়ন দিয়েছে বিএনপি। বাকি দুটির বিষয়ে দলটির পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা