রাজনীতি

আ.লীগের ২৫ পৌরসভার প্রার্থী ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে ২৫ পৌরসভার দলীয় প্রার্থী ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এসব পৌসভার মধ্যে রংপুর বিভাগে ৫টি, রাজশাহী বিভাগে ৪টি, খুলনা বিভাগে ৩টি, বরিশাল বিভাগে ৪টি, ঢাকা বিভাগে ৩টি, ময়মনসিংহ বিভাগে ২টি, সিলেট বিভাগে ৩টি এবং চট্টগ্রাম বিভাগে ১টি।

শনিবার (২৮ নভেম্বর) প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে দলের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় এসব প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা।

রংপুর বিভাগের পঞ্চগড় পৌরসভায় জাকিয়া খাতুন, ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে মো. কশিরুল আলম, দিনাজপুরের ফুলবাড়ীতে মো. খাজা মঈনউদ্দিন, রংপুরের বদরগঞ্জে মো. আহসানুল হক চৌধুরী, কুড়িগ্রাম পৌরসভায় কাজিউল ইসলাম, রাজশাহী বিভাগের পুঠিয়ায় রবিউল ইসলাম, কাটাখালী পৌরসভায় আব্বাস আলী,

সিরাজগঞ্জের শাহজাদপুরে মনির আক্তার খান তরু লোদী, পাবনার চাটমোহরে সাখাওয়াত হোসেন সাখো, খুলনা বিভাগের কুষ্টিয়ার খোকসা পৌরসভায় আল মাছুম মুর্শেদ, খুলনার চালনা পৌরসভায় সনত কুমার বিশ্বাস, চুয়াডাঙ্গা পৌরসভায় রিয়াজুল ইসলাম জোয়ার্দার, বরিশাল বিভাগের বরগুনার বেতাগী পৌরসভায় এবিএম গোলাম কবির,

পটুয়াখালীর কুয়াকাটায় বারেক মোল্লা, বরিশালের উজিরপুরে গেয়াসউদ্দি ব্যাপারী, বাকেরগঞ্জে লোকমান হোসেন ডাকুয়া, ঢাকা বিভাগের মানিকগঞ্জ পৌরসভায় রমজান আলী, ধামরাই পৌরসভায় গোলাম কবির,

গাজীপুরের শ্রীপুর পৌরসভায় আনিছুর রহমান, ময়মনসিংহ বিভাগের গফরগাঁও পৌরসভায় এসএম ইকবাল হোসেন, নেত্রকোনার মদন পৌরসভায় আব্দুল হান্নান তালুকদার, সিলেট বিভাগের দিরাই পৌরসভায় বিশ্বজিৎ রায়, মৌলভীবাজারের বড়লেখায় আবুল ইনাম মো. কামরান চৌধুরী, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মাসুদউজ্জামান মাসুক এবং চট্টগ্রাম বিভাগের সীতাকুন্ডু পৌরসভায় বদিউল আলমকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা