রাজনীতি

দেশকে বাঁচাতে হলে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে : আলাল

নিজস্ব প্রতিবেদক : দেশকে বাঁচাতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। তিনি বলেছেন “২০০৯ সালের কাউন্সিলে আমাদের প্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্লোগান নির্ধারণ করে দিয়েছিলেন ‘দেশ বাঁচাও, মানুষ বাঁচাও’। তিনি এটা বুঝতে পেরেছিলেন যে, দেশ অসুস্থ হবে। এ দেশের মানুষ অবহেলা-অযত্নে মারা যাবে, নিপীড়ন-নির্যাতনে মারা যাবে, দুর্ঘটনায়, ক্রসফায়ারে মারা যাবে, বোনেরা ইজ্জত-সম্ভ্রম হারিয়ে মারা যাবে। যে কারণে তিনি এক কথায় বলে দিয়েছিলেন, ‘দেশ বাঁচাও, মানুষ বাঁচাও’। দেশকে বাঁচাতে হলে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।”

বুধবার (১৮ নভেম্বর) এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের আশু রোগমুক্তি কামনায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আলাল বলেন, “এই দেশ দুর্নীতির দিক থেকে অসুস্থ। এই দেশ গণতন্ত্রের দিক থেকে অসুস্থ। এই দেশে স্বাধীনতার যে মূলমন্ত্র ছিল, যে ঘোষণা ছিল- সাম্য ও মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায়বিচার, সেই জায়গা থেকে বাংলাদেশ অসুস্থ। বাংলাদেশ দুর্বল হয়ে পড়ছে। অসুস্থ বাংলাদেশকে সবার আগে সুস্থ করে তুলতে হবে।”

মহিলা দলের সহ-সভাপতি নূরজাহান মাহবুবের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খানের পরিচালনায় আলোচনা সভায় বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ নেওয়াজ হালিমা আরলি, নিলোফার চৌধুরী মনিসহ মহিলা দলের নেতারা বক্তব্য রাখেন।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা