রাজনীতি

মানুষের ঘুম ভাঙ্গার আগেই মিছিল করলো জাবি ছাত্রদল

নিজস্ব প্রতিনিধি, জাবি : ভোট ডাকাতির প্রতিবাদে ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মোস্তাফিজুর রহমানসহ নেতা-কর্মীদের নামে ভিত্তিহীন, মিথ্যা মামলায় হয়রানি বন্ধ ও নিঃশর্ত মুক্তির দাবিতে মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদেলর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বুধবার (১৮ নভেম্বর) সকাল ৮টার দিকে জাহাঙ্গীরনগর স্কুল এন্ড কলেজ গেট থেকে শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুর রহিম সৈকতের নেতৃত্বে মিছিলটি শুরু হয়। পরে বিশ্ববিদ্যালয়ের বিশমাইল গেট গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুর রহিম সৈকত বলেন, “এই অবৈধ সরকার তাদের অবৈধ ক্ষমতাকে দীর্ঘায়ু করার জন্য শুধুমাত্র ভোট ডাকাতি করেই ক্ষান্ত হয়নি। তারা নিজের লোক দিয়ে গাড়ি পুড়িয়ে আমাদের নেতাকর্মীদের নামে মামলা করেছে। তারা গুম-খুন, মামলা-হামলা, জুলুম নির্যাতন করে বিরোধী মতকে দাবিয়ে রাখার মাধ্যমে ক্ষমতায় টিকিয়ে থাকতে চায়।”

তিনি আরও বলেন, “আমরা দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা দিতে চাই, গুম, খুন, মামলা-হামলা, নির্যাতন করে ছাত্রদলকে দমিয়ে রাখা যাবে না। অতীতে ছাত্রদল প্রমাণ করেছে ৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে ছাত্রদলের নেতৃত্বে সর্বদলীয় ছাত্র আন্দোলনের মুখে স্বৈরাচার এরশাদের মত জগদ্দল পাথরকে বাংলাদেশের বুক থেকে সরিয়ে দিয়েছে। এবারও আমরা সাধারণ মানুষকে সাথে নিয়ে এই অবৈধ সরকারকে হটিয়ে গণতন্ত্রকে পুনরুদ্ধার করে মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করতে ঐক্যবদ্ধভাবে লড়াই করে যাবো।”

এই কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন-জাবি শাখা ছাত্রদলের সহ-সভাপতি ইব্রাহিম খলীল বিপ্লব, ছাত্রনেতা সাইফুল ইসলাম সাগর, মো. সেলিম রেজা, শেখ মুজিবুর রহমান হল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন হাবীব হিরণ, মীর মোশাররফ হোসেন হলের যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসাইন, ছাত্রনেতা আহমেদ জুয়েল, হারেস ফরহাদ, জোবায়ের আল-মাহমুদ, রেজাউল আমিন ও বকুল হোসাইনসহ প্রমুখ।

সান নিউজ/এসএম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা