রাজনীতি

বিএনপির শীর্ষ শিবিরে করোনার হানা

নিজস্ব প্রতিবেদক : দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর করোনা পজেটিভ এসেছে। এ তালিকা রয়েছেন যুগ্মমহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, দলের সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, শ্যামা ওবায়েদ, প্রশিক্ষণ বিষয়কসহ সম্পাদক মোর্শেদ হাসান, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল কাদির ভূইয়া জুয়েল প্রমূখ।

করোনাভাইরাসে আক্রান্তদের তালিকায় নেতাকর্মীদের এ সংখ্যা দিনদিন বাড়ছে। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান জানান, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, তার স্ত্রী বেগম রহিমা শাহজাহান উভয়ই করোনা আক্রান্ত। আক্রান্তদের মধ্যে সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন ছাড়া বাকিরা চিকিৎসকের পরামর্শে বাসায় রয়েছেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফোন করে আক্রান্তদের খোঁজ-খবর রাখছেন।

স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘রোববার (১ নভেম্বর) হঠাৎ করেই কিছুটা অসুস্থবোধ করলে চিকিৎসকের শরণাপন্ন হই। চিকিৎসক আমার নমুনা সংগ্রহ করে রাতেই পরীক্ষা করেন। পরে ফল পজেটিভ আসছে। করোনা পজেটিভ হলেও এখনো স্বাভাবিক অবস্থায় আছি। বর্তমানে নিজ বাসায় চিকিৎসা নিচ্ছি।’

সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও সুলতান সালাহউদ্দিন টুকু করোনা মুক্ত হয়েছেন। তবে করোনা থেকে মুক্ত হলেও শারীরিকভাবে বেশ দুর্বল হয়ে পড়েছেন। দলীয় সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনের নির্বাচনী এলাকা আগৈলঝাড়া-গৌরনদীর বিভিন্ন মসজিদে তার রোগমুক্তি কামনা করে দোয়া করা হয়েছে।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা