রাজনীতি

দেশের মধ্যে এখন রাজনৈতিক সংকট চলছে : ফখরুল

নিজস্ব প্রতিবেদক : দেশের মধ্যে এখন রাজনৈতিক সংকট চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই সংকট মোকাবিলায় সৎ ও সাহসী দেশপ্রেমিক প্রয়োজন।

সোমবার (০২ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সাদেক হোসেন খোকার মৃত্যুবার্ষিকী পালন কমিটি আয়োজিত ‘গেরিলা থেকে জননেতা’ শীর্ষক প্রামাণ্যচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে এসব মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

স্মৃতিচারণ করতে গিয়ে মির্জা ফখরুল বলেন, “নগরীর প্রয়াত মেয়র সাদেক হোসেন খোকা ছিলেন একজন স্বার্থক ব্যক্তি। তিনি জনমানুষের জন্য আজীবন কাজ করেছেন। দেশের স্বাধীনতা অর্জনে তিনি রেখেছিলেন অসামান্য অবদান। মানব কল্যাণ ও মানব মুক্তিই ছিলো তার লক্ষ। সাদেক হোসেন খোকা আমাদের মধ্যে বেঁচে থাকবেন তার কর্মের মাধ্যমে। তাকে আমরা কোনো দলের বলে প্রচার করলে ছোট করা হবে। তিনি কোনো দলের একার ছিলেন না, তিনি দলমত নির্বিশেষে সবার আপনজন ছিলেন। আমার থেকে তিনি ছোট হলেও তার রাজনৈতিক ক্যারিয়ার থেকে আমি অনেক কিছুই শিখি।”

সাদেক হোসেন খোকার বড় ছেলে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, “বাবার কথা বলে শেষ করা যাবে না। তার রাজনৈতিক বণার্ঢ্য ক্যারিয়ার ছিলো। তবে শেষ সময়ে তার দুঃখ ভরা মন ছিলো। তিনি দেশে আসতে চাইলেও পারেননি। বার বার দেশের কথা বলেছেন, দেশের মানুষের কথা বলেছেন, দেশে আসতে চেয়েছেন।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, কল্যাণ পার্টির চেয়ারম্যান অবসর প্রাপ্ত মেজর জেনারেল ইব্রাহিম, জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা হায়দার, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, নেতা হাবিব উন নবী খান সোহেল, খায়রুল কবির খোকন, শিরিন সুলতানা, ডা. এজেড জাহিদ প্রমুখ।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা