রাজনীতি

আ.লীগ ঝামেলা করলেও আমরা জড়াতে চাই না : জাহাঙ্গীর

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচনে বিএনপির প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন অভিযোগ করেছেন নির্বাচনী গণসংযোগে তাকে এবং তার নেতাকর্মীদের বাধা দেওয়া হচ্ছে। তিনি বলেন, আওয়ামী লীগ ঝামেলা করলেও আমরা কোনো ঝামেলায় জড়াতে চাই না।

জনগণ আমাদের সঙ্গে আছে। সুযোগ পেলে তারাই ভোটের মাধ্যমে এর জবাব দেবে। বুধবার (২৮ অক্টোবর) দুপুরে উত্তরায় নিজ নির্বাচনী কার্যালয়ে উপস্থিত সাংবাদিকদের তিনি একথা বলেন।

এসময় তার সঙ্গে ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, স্বেচ্ছাসেবক দল উত্তরের সভাপতি ফখরুল ইসলাম রবিন, সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক রিয়াজ প্রমুখ।

জাহাঙ্গীর হোসেন বলেন, নেতাকর্মীরা জানপ্রাণ দিয়ে কাজ করে যাচ্ছেন। শেষ পর্যন্ত নেতাকর্মীরা মাঠে থাকবে, ভোটাররা যাতে নিজের ভোট স্বাধীনভাবে পছন্দের প্রার্থীকে দিতে পারে সেই সুযোগ করে দেবে। আমরা বিশ্বাস করি, বিএনপি সরকার এই এলাকায় বিগত সময়ে যে উন্নয়ন করেছে তার জন্যই ধানের শীষে তারা ভোট দেবেন।

তিনি বলেন, গত ২৩ অক্টোবর গণসংযোগ শুরুর পর থেকে আওয়ামী লীগ বাধা দিচ্ছে। এ বিষয় নির্বাচন কমিশন ও স্থানীয় পুলিশ প্রশাসনকে জানালেও তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না। আমাদের নেতাকর্মীদের প্রচারে বাধা দেওয়া হচ্ছে। আপনারা দেখেছেন প্রার্থী হিসেবে আমাকেও বাধা দেওয়া হচ্ছে। তাহলে এটা কেমন নির্বাচন? অথচ প্রতিটি কর্মসূচি নেওয়ার আগে পুলিশের অনুমতি নেওয়া হচ্ছে। এই জোনের পুলিশের ডিসিকে গত দু’দিন ধরে ফোন দিয়ে যাচ্ছি তিনিও রিসিভ করছেন না। আসলে আওয়ামী লীগ চাচ্ছে যাতে করে ভোটের দিন ভোটাররা কেন্দ্রে গিয়ে ভোট না দেয়।

আওয়ামী লীগকে উদ্দেশ্য করে এসএম জাহাঙ্গীর বলেন, ঢাকা-১৮ আসনে ধানের শীষের যে গণজোয়ার সৃষ্টি হয়েছে-এটা দেখে যদি আপনারা মনে করে এখানে পরাজিত হবেন তাহলে সমস্যা কোথায়? এই পরাজয়েতো সরকার পরিবর্তন হবে না। ক্ষমতায়তো আপনারাই থাকবেন।

বিএনপির এই প্রার্থী বলেন, নির্বাচনী বিধি-নিষেধ উপেক্ষা করে আওয়ামী লীগের নেতাকর্মীরা মোটরসাইকেল মহড়া দিয়ে ভয়ের পরিবেশ সৃষ্টি করতে চাচ্ছে। আমরা যেখানে কর্মসূচি দিচ্ছি সেখানে তারা পাল্টা কর্মসূচি দিচ্ছেন। আমাদের বক্তব্য যতই বাধা দেওয়া হোক শেষ পর্যন্ত আমরা মাঠে আছি। আমরা গণতন্ত্র ফিরিয়ে আনতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।

‘আমরা মনে করি ক্ষমতা পরিবর্তনের একমাত্র উপায় হচ্ছে নির্বাচন। আশা করি নির্বাচন কমিশন তাদের প্রতিশ্রুতি অনুযায়ী ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচনে দিনের ভোট দিনেই করবেন। সুষ্ঠু নির্বাচন উপহার দেবে।’

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা