রাজনীতি

বরিশালে বাম গণতান্ত্রিক জোটের সড়ক অবরোধ, পুলিশের বাধা

নিজস্ব প্রতিনিধি, বরিশাল : দেশব্যাপি অব্যাহত ধর্ষণ, খুন নারী নিপিড়ন বন্ধ এবং বন্ধ করে দেওয়া পাটকল চালুর দাবীতে বিক্ষোভ সমাবেশ ও সড়ক আবরোধ করেছে বাম গণতান্ত্রিক জোট বরিশাল জেলা শাখা।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার (১৯ অক্টোবর) বেলা ১২টায় অশ্বিনী কুমার হলের সামনে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়কে কর্মসূচি পালন করে দলটি।

কর্মসূচির শুরুতে বিভিন্ন এলাকা থেকে বিক্ষোভ নিয়ে এসে সড়ক অবরোধ করলে পুরো নগরীতে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে কোতয়ালী থানার ওসি নুরুল ইসলাম এসে অবরোধকারীদের সড়ক থেকে তুলে দেন।

পরে আন্দোলনকারীরা সমাবেশ করেন। বাম গণতান্ত্রিক জোট বরিশাল জেলা শাখার সভাপতি অধ্যাপক দুলাল মজুমদারের সভাপতিত্বে সমাবেশ বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টি জেলা শাখার সভাপতি অধ্যাপক মিজানুর রহমান সেলিম, অধ্যাপক নৃপেন্দ নাথ বাড়ৈ, গণ আন্দোলন সংহতির মহানগর শাখার আহবায়ক দেওয়ান আঃ রশিদ নিলু, ট্রেড ইউনিয়ন জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ.কে আজাদ, বাসদ জেলা কমিটির সদস্য সচিব ডাঃ মনীষা চক্রবর্তী প্রমুখ।

বক্তারা বলেন, শুধু আইন নয় এর প্রয়োগ করতে হবে। স্বৈরাচারী এবং তোষণের নীতির পরিবর্তন করে ধর্ষকদের উপযুক্ত শাস্তি কার্যকর করতে হবে।

বক্তারা আরো বলেন, রাষ্ট্রায়ত্ব পাটকল বন্ধ নয় এর আধুনিকায়ন করতে হবে। নতুবা কেবল ৫০ হাজার শ্রমিকই বেকার নয়, এরসাথে ৪ লাখ পাট চাষী এবং প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সাড়ে ৪ কোটি লোক ক্ষতিগ্রস্থ হবে।

সান নিউজ/এমএইচ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা