রাজনীতি

ফলাফল প্রত্যাখান করে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা বিএনপির

নিজস্ব প্রতিবেদক : সম্প্রতি অনুষ্ঠিত হওয়া জাতীয় সংসদের ঢাকা-৫ ও নওগা-৬ উপ-নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে নির্বাচন বাতিল ও পুনরায় নির্বাচনের দাবিতে ২ দিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

রোববার (১৮ অক্টোবর) দুপুরে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সম্প্রতি অনুষ্ঠিত সব উপ-নির্বাচনের ফলাফল বাতিল ও পুনরায় নির্বাচনের দাবিতে আগামী ১৯ অক্টোবর (সোমবার) সারাদেশের মহানগর ও জেলা সদরে এবং ২০ অক্টোবর (মঙ্গলবার) থানা/উপজেলা পর্যায়ে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

তিনি আরও বলেন, সম্প্রতি পাবনা এবং শনিবার (১৭ অক্টোবর) অনুষ্ঠিত হওয়া ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ এবং সরকার দলীয় সন্ত্রাসী বাহিনী আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় ২০১৮ সালের জাতীয় নির্বাচনের মতই নৈরাজ্য সৃষ্টি করে এবং কেন্দ্র দখল করে বিরোধী দলের এজেন্টদের কেন্দ্র থেকে জোর করে বের করে দিয়ে ভোট ছিনতাই করে। নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ হিসেবে দর্শকের ভূমিকা পালন করে। তারই প্রতিবাদে আমরা এই কর্মসূচি ঘোষণা করেছি।

সান নিউজ/এসকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা