রাজনীতি

‘বাংলাদেশের গণতন্ত্র আজ কবরে শায়িত’

নিজস্ব প্রতিবেদক : গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, বাংলাদেশের গণতন্ত্র আজ কবরে শায়িত। সেই কবরের উপরে মানসিক রোগগ্রস্ত সরকার নিত্য করছে। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য কেন্দ্রে ভাষা সৈনিক আব্দুল মতিনের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, আমাদের সরকার আজ রোগগ্রস্ত। বাংলাদেশের গণতন্ত্র আজ কবরে শায়িত। সেই কবরের উপর নিত্য করছে মানসিক রোগগ্রস্ত সরকার। প্রধানমন্ত্রী বলেছেন, আমাদের দেশে কোনো মানুষ না খেয়ে নেই। হ্যাঁ, না খেয়ে নেই কথাটা কিছুটা সত্য। কিন্তু না খেয়ে না থাকলেও যথার্থ পুষ্টি নেই। সেটা আরও খারাপ। না খেয়ে থাকলে মানুষ ক্ষিপ্ত হবে, আন্দোলন হবে। কিন্তু মানুষ এখন খেতে পাচ্ছে বলে আন্দোলন করার স্পৃহা নেই। এটাই পুঁজিবাদের ধর্ম।

দেশের তরুণ সমাজকে উদ্দেশ্য করে ডা. জাফরুল্লাহ বলেন, দেশের শোষিত ও নিপীড়িত মানুষের মুক্তি এবং গণতন্ত্র পুনরুদ্ধার তরুণদের পক্ষেই সম্ভব। আমাদের এখন অবলম্বন তরুণ সমাজ। তরুণরাই বাংলার নিপীড়িত মানুষকে মুক্তি দেবে। গণতন্ত্র ফিরিয়ে আনবে। সামনে থাকবে তোমরা পিছনে থাকব আমরা। তাহলেই পরিবর্তন আসবে। পরিবর্তন ছাড়া এখন আর কোনো বিকল্প উপায় নেই। এজন্য মধ্যবর্তী নির্বাচন মানে একটি কল্যাণকর রাষ্ট্র গঠনের প্রস্তুতি নিতে হবে।

তিনি আরও বলেন, এই যে এখন ধর্ষণের শাস্তি হিসেবে ফাঁসির আইন হচ্ছে। ধর্ষণ বন্ধে এটা কোনো সমাধান নয়, এটি একটি বুলি মাত্র। এসব পরিবর্তন করতে হলে তরুণদের জেগে উঠতে হবে।

সভায় সভাপতিত্ব করেন ভাসানী অনুসারী পরিষদের প্রেসিডিয়াম মেম্বার নঈম জাহাঙ্গীর। সভা পরিচালনা করেন ভাসানী অনুসারী পরিষদের প্রেসিডিয়াম মেম্বার আকতার হোসেন।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক দিলারা জামান, গণসংহতি আন্দলনের প্রধান সমন্বকারী জোনায়েদ সাকি, ডাকসু ভিপি নুরুল হক নুর, জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের আহ্বায়ক কালাম ফয়েজী, মুক্তিযোদ্ধা ও সাবেক কাউন্সিলর মো. ফরিদ উদ্দিন প্রমুখ।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা