ফলাফল যাই হোক মেনে নেব : মনিরুল
রাজনীতি

ফলাফল যাই হোক মেনে নেবো : মনিরুল

নিজস্ব প্রতিবেদক :

নির্বাচনের ফলাফল যাই হোক মেনে নেবেন বলে জানিয়েছেন ঢাকা-৫ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কাজী মনিরুল ইসলাম। তবে নির্বাচন বানচালের কোনো ষড়যন্ত্র হলে তা রুখে দিতে মাঠে থাকবেন বলে জানান তিনি।

শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর যাত্রাবাড়ীতে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

নির্বাচনের পরিবেশ নিয়ে স্বস্তি প্রকাশ করে তিনি সাংবাদিকদের বলেন, নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রয়েছে। আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। তবে ফলাফল যাই হোক আমি মেনে নেবো।

ঢাকা-৫ আসনে সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৫টা পর্যন্ত।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা