রাজনীতি

স্বাধীনতার চেতনা আর যৌন চেতনা এক জিনিস নয় : গয়েশ্বর

নিজস্ব প্রতিবেদক : সারাদেশে একের পর এক ধর্ষণের বিষয়ে সমালোচনা করতে গিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, “স্বাধীনতার চেতনা আর যৌনচেতনা যে এক জিনিস নয়, সেটা আওয়ামী লীগ বোঝে না। যেখানে বিচারহীনতার সংস্কৃতি ও এককেন্দ্রিক গণতন্ত্র, সেখানে সুষ্ঠু বিচার হতে পারে না। এখন সব কোর্ট মুজিব কোট হয়ে গেছে।”

শুক্রবার (১৬ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে জিয়া পরিষদের উদ্যোগে “ধর্ষণ ও দুর্নীতির মহোৎসব : বাংলাদেশের ভবিষ্যত” শীর্ষক আলোচনা সভায় বিএনপির নেতা এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “বর্তমান পরিস্থিতিতে গণতন্ত্র ফেরানো ছাড়া জনগণের মুক্তি আসবে না।‘ তিনি বলেন, ‘জনগণ তাঁর নাগরিক অধিকার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পালন করতে পারবেন, ভোগ করতে পারবেন- এটাই হচ্ছে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকতা। যতক্ষণ পর্যন্ত এই দেশ, এই রাষ্ট্র গণতন্ত্র নিশ্চিত না করতে পারবে, তত দিন জনগণ ভোগান্তির হাত থেকে মুক্তি পাবে না।”

সংগঠনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে ও যুগ্ম মহাসচিব আবদুল্লাহিল মাসুদের পরিচালনায় আলোচনা সভায় আরো বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, জিয়া পরিষদের অধ্যাপক মোহাম্মদ শফিকুল ইসলাম, অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম, অধ্যাপক লুৎফর রহমান, অধ্যাপক জি কে এম মুস্তাফিজুর রহমান, অ্যাডভোকেট দেওয়ান মাহফুজুর রহমান ফরহাদ, অধ্যাপক এমতাজ হোসেন, অধ্যাপক আবুল কালাম আজাদ, ড. আখতার হোসেন, অধ্যাপক আবু জাফর খান, শহিদুল ইসলাম শহিদ, প্রকৌশলী শরিফুল ইসলাম, রবিউল ইসলাম প্রমুখ।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা