ছবি: সংগৃহিত
রাজনীতি

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন সদস্য, জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির নতুন চার সদস্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় সংসদ ভবনসংলগ্ন সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। পরে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমানুল্লাহ আমান বলেন, ‘আমাদের দলের সঙ্গে জনগণের ব্রিজ নির্মাণ করতে হবে। আমরা সরকারের সঙ্গে জনগণের ব্রিজ নির্মাণ করব।’

তিনি বলেন, ‘দল আমাদের সুযোগ দিয়েছে। জনগণ দলকে সুযোগ দিয়েছে। আমরা জনগণকে নিয়ে এই দলকে, এই সরকারকে সহযোগিতা করব।’

স্থায়ী কমিটির আরেক সদস্য ফরহাদ হালিম ডোনার বলেন, দেশনেত্রী খালেদা জিয়ার ওপর অনেক অন্যায়-অত্যাচার করা হলেও তিনি কখনো বক্তব্যে হিংসার বহিঃপ্রকাশ ঘটাননি। একইভাবে, প্রধানমন্ত্রীর ওপরও অনেক অত্যাচার করা হয়েছে; কিন্তু তিনি কোনো বিরোধী দল বা অন্য কাউকে অবজ্ঞা করে কথা বলেননি। এটিকে তিনি তার একটি মহৎ গুণ হিসেবে উল্লেখ করেন।

ফরহাদ হালিম ডোনার আরও বলেন, দেশে বিদ্যুৎ ও গ্যাসসহ কিছু সমস্যা রয়েছে। এসব সমস্যা সমাধানে সরকার চেষ্টা করছে এবং অল্প সময়ের মধ্যে এর সমাধান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী ও মো. ইসমাইল জবিউল্লাহসহ দলের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহীদ মুগ্ধর পরিবারের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মীর মা...

অপ্রতিরোধ্য বার্সেলোনাকে থামাবে কে?

লা লিগায় যেন থামছেই না বার্সেলোনা। মৌসুমের প্রথম সাত ম্যাচে সাত জয় তুলে নিয়েছ...

গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গণভোটে জনগণ যে...

ভারতকে হটিয়ে শিরোপা জিতল ইংল্যান্ড

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে ভারতকে টপকে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ স্...

পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে আয়াতুল ইসলাম সাইহান (১২) ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা