রাজনীতি

‌সরকার জনগণকেই সবচেয়ে বড় শত্রু মনে করে : ফখরুল

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগ সরকার জনগণকেই সবচেয়ে বড় শত্রু মনে করে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (১৪ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল তার বিবৃতিতে বলেন, দেশে এখন চলছে সরকারি প্রতিহিংসার প্রবল প্রতাপ। আর এই প্রতিহিংসার ছোবলে বিএনপিসহ রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা প্রতিনিয়তই দংশিত হচ্ছে। বর্তমানে রাষ্ট্রের সকল অঙ্গকে করায়ত্ত করে সরকার নিজেকে অপ্রতিদ্বন্দ্বি ভাবছে। রাষ্ট্র পরিচালনার জন্য জনগণের ক্ষমতাকে অস্বীকার করা হচ্ছে। অনাচারের ওপর নির্ভর করেই সরকার টিকে থাকতে চাচ্ছে কিন্তু তাতে সরকারের শেষ রক্ষা হবে না। সরকারের সকল অপকর্মের জবাব দিতেই জনগণ পথে-পথে ব্যারিকেড তৈরি করবে।

তিনি বলেন, বিএনপির নেতাকর্মীদের ভয় দেখানোর অপকৌশল হিসেবেই মাগুরা জেলা বিএনপির উদ্যোগে নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠান করার জন্য সদর থানা বিএনপি’র সাবেক সভাপতি মো. কুতুব উদ্দিন, জেলা যুবদলের সভাপতি এডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আশরাফুজ্জামান শামীম, সাধারণ সম্পাদক গোলাম জাহিদ এবং জেলা ছাত্রদলের সভাপতি আব্দুর রহিমসহ ১৮ জন নেতাকর্মীর বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা দায়ের করা হয়েছে। তাদের বিরুদ্ধে সম্পূর্ণ অন্যায়ভাবে মিথ্যা ও গায়েবী মামলা দায়েরের ঘটনায় আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে তাদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি করছি।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

জ্বালানি তেলের বাড়তি দাম প্রত্যাহারের দাবি নাহিদ ইসলামের

জ্বালানি তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধি অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছেন জাতী...

রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের বড় জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার সদ্য সমাপ্ত নির্বাচনে...

প্রধানমন্ত্রীর ঐতিহাসিক নিউইয়র্ক সফর শুরু

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্...

ইস্তাম্বুল বিমানবন্দরের সিইওর প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে যাওয়ার পথে ইস্তাম্বুল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা