রাজনীতি

সরকার পতনের আনন্দোলন ঢাকা ০৫ আসন থেকে : সালাহউদ্দিন

নিজস্ব প্রতিবেদক : আগামী উপ নির্বাচনে ১৭ তারিখ কেন্দ্রে কেন্দ্রে আমি নিজে থাকবো। আমাদের কোনো পোলিং এজেন্টকে কেন্দ্র থেকে বের করে দেওয়ার চেষ্টা করলে আমরা জনগণকে নিয়ে ডেমরা-যাত্রাবাড়ীর সব রাস্তা অবরোধ করে এখান থেকে সরকার পতনের আন্দোলন শুরু করবো।

বুধবার (১৪ অক্টোবর) নির্বাচনী পথসভা ও মিছিলে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের হামলার অভিযোগ এনে ঢাকা-৫ সংসদীয় আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী সালাহউদ্দিন আহমেদ একথা বলেন।

আওয়ামী লীগ প্রার্থীর উদ্দেশ্যে সালাহউদ্দিন আহমেদ বলেন, মনিরুল ইসলাম মনু আপনি সন্ত্রাসী বাহিনীর নেতা। আমি স্পষ্টভাবে বলতে চাই আমরা নির্বাচনের শেষ সময় পর্যন্ত শেষ রক্তবিন্দু দিয়ে হলেও মাঠে থাকবো। মহানগর দক্ষিণ বিএনপির সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ রবিন নেতাকর্মীদের ধন্যবাদ দিয়ে বলেন, আজ থেকে নির্বাচনের দিন পর্যন্ত আওয়ামী লীগ দৌড়ের উপর থাকবে। তাদের আর ছাড় দেওয়া হবে না।

এর আগে যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ গেটে পূর্বঘোষিত পথসভা করে বিএনপি। এতে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাজাহান, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ রবিন, যুগ্ম সাধারণ সম্পাদক আকবর হোসেন নান্টু, যুবদলের সাধারণ সম্পাদক গোলাম মাওলা শাহিন, শ্রমিকদলের সাধারণ সম্পাদক মাহবুব আলম বাদল, সিনিয়র সহ সভাপতি সুমন ভুঁইয়া, যাত্রাবাড়ী থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান ভাণ্ডারীসহ সহস্রাধিক নেতাকর্মী।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

গৌরী-সুহানাকে নিয়ে লালবাগচা রাজার মণ্ডপে শাহরুখ

গণেশোৎসব উপলক্ষে মুম্বাইয়ের বিখ্যাত লালবাগচা রাজার পূজামণ্ডপে গিয়ে গণপতি বাপ্...

তিশা: বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সময় নিজের ব...

নাসীরুদ্দীন পাটওয়ারীর ৩ দাবি, বন্ধ হবে ককটেল বিস্ফোরণ

সরকার তিনটি দাবি মেনে নিলে ঢাকায় আর কোনো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটবে না বলে মন...

জ্বালানির দাম বাড়ায় বাসভাড়া বাড়ানোর প্রস্তাব

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর বাসভাড়া পুনর্নির্ধারণের প্রস্তাব করেছে বাংলাদেশ...

পাকিস্তানের কাছে হেরে ব্রোঞ্জ হারাল বাংলাদেশ

এশিয়ান গেমসে নারী ক্রিকেটে ব্রোঞ্জ পদক ধরে রাখতে পারল না বাংলাদেশ। নাগোয়ার কা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা