রাজনীতি

নিরপেক্ষ নির্বাচনে এসেছে সরকার, তাই দায়বদ্ধতা আছে: রিজভী

সাভার প্রতিনিধি

বর্তমান সরকার জোর করে ক্ষমতায় আসে নাই, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে। তাই জনগনের প্রতি এই সরকারের দায়বদ্ধতা আছে এবং জনগনের কাছে জবাবদীহিতা করে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প বিষয়ক উপদেষ্টা এবং বিএনপি'র সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী। মঙ্গলবার দুপুরে সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে (বিএলআরআই) এগ্রিকালচার এসোসিয়েশন অব বাংলাদেশ এ্যাব এর উদ্যোগে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে পাঁচ বছরে পঁচিশ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বৃক্ষ রোপন কর্মসূচী উদ্বোধন ও গাছের চারা বিতরণ শেষে তিনি এ মন্তব্য করেন।

এর আগে বৃক্ষরোপন কর্মসূচী উপলক্ষ্যে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট রুহুল কবির রিজভী বলেন, আপনারা জানেন আমরা পরিবেশের একটা চরম সংকটকালীন অবস্থায় রয়েছি। উন্নত দেশের তুলনা আমরা অনেক পিছিয়ে আছি। একটি আন্তর্জাতিক গবেষণা সংস্থার সমিক্ষায় দেখা গেছে আমরা পরিবেশ দুষণের দিক দিয়ে অনেক পিছনে অর্থাৎ ১৭৩ নাম্বারে আছি। আমরা নির্বিচারে গাছ কেটে ফেলছি, আমরা নির্বিচারে খাল ভরাট ও দখল করছি, আমরা পুকুর ভরাট করে ফেলছি। এই পরিবেশ আমাদেরকে আক্রান্ত করছে, অসুস্থ্য করছে।

তিনি আরও বলেন, আমাদের জিডিপির প্রায় ১৮-১৯ শতাংশ টাকা স্বাস্থ্যক্ষতিতে ব্যায় হয়। এই স্বাস্থ্যক্ষতি হচ্ছে পরিবেশের জন্য। শুধু তাই নয়, বিশ^ ব্যাংকের একটি প্রতিবেদনে দেখা গেছে বাংলাদেশের ৩২ শতাংশ মৃত্যু হচ্ছে এই পরিবেশ দুষণের কারনে। অথচ আমাদের বন উজার হয়ে যাচ্ছে, নদীতে পানি নাই,খাল শুকিয়ে গেছে, বৃষ্টি আসবে কোত্থেকে, মেঘ উৎপন্ন হবে কোথা থেকে।

পরিবেশ দুষণের জন্য অপরিকল্পিত নগরায়নকে দায়ী করে রুহুল কবির রিজভি আরও বলেন, আজকে যেখানে সেখানে বিল্ডিং নির্মান করা হচ্ছে। কৃষি জমিতে বিল্ডিং নির্মান করা হচ্ছে। এই বিষয়গুলোতে সরকারকে শক্ত হাতে ব্যবস্থা গ্রহন করতে হবে। বর্তমানে পরিবেশ ভয়ঙ্কররকম একটা পরিস্থিতির দিকে যাচ্ছে। এখনই যদি আমরা সচেতন না হই, এখনই যদি আমরা এব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ না নেই, আমরা আসন্ন একটি ধ্বংসকে মোকাবেলা করার জন্য এখনই যদি প্রস্তুতি না নেই তাহলে আমরা ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়ে যাবো।

আয়োজিত অনুষ্ঠানে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, কৃষক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, এ্যাবের সভাপতি কৃষিবিদ ড. কামরুজ্জামান কায়সার, সদস্য সচিব কৃষিবিদ শাহাদাত হোসেন বিপ্লব, বিএলআরআইএর ঠিকাদার হাফিজ উদ্দিন প্রমুখ।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা