রাজনীতি

ধানমন্ডি ৩২-এ জামায়াতের শোডাউন ঘিরে উত্তাপ

নিজস্ব প্রতিবেদক

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় রাজনৈতিক উত্তেজনা দেখা দেয়। এ উপলক্ষে সেখানে বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (২৩ জুন) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের ধানমন্ডি জোনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মিছিলে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ধানমন্ডি থানা জামায়াতের আমির মুস্তাফিজুর রহমান, সেক্রেটারি মুজাহিদুল ইসলাম শাহিন, কর্মপরিষদ সদস্য আনিসুজ্জামান এবং কলাবাগান থানা জামায়াতের আমির জাহিনুর রহমানসহ স্থানীয় নেতারা।

মিছিলটি ধানমন্ডি ৩২ নম্বর সিগন্যাল এলাকা থেকে শুরু হয়ে ধানমন্ডি ২৭ নম্বর মোড় পর্যন্ত গিয়ে পুনরায় একই এলাকায় এসে শেষ হয়। পুরো কর্মসূচি ঘিরে এলাকায় ব্যাপক নিরাপত্তা ও নজরদারি লক্ষ্য করা যায়।

তবে মিছিল শেষে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে বলে জানা গেছে। অভিযোগ রয়েছে, কর্মসূচি শেষের দিকে সাংবাদিকদের সঙ্গে কথাবার্তার সময় উত্তেজনা সৃষ্টি হয় এবং এক পর্যায়ে একজন সাংবাদিককে ঘিরে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।

এ ঘটনায় দৈনিক সকালের প্রতিবেদক মাহফুজুর রহমান শিশির আহত হন বলে দাবি করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার পর উপস্থিত অন্য সাংবাদিকরা তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

ঘটনাটি নিয়ে স্থানীয়ভাবে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ এটিকে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি হিসেবে উল্লেখ করলেও, অনেকে পুরো বিষয়টি তদন্তের দাবি জানিয়েছেন।

রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে ধানমন্ডি ৩২ এলাকায় এই ঘটনাকে ঘিরে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়েও আলোচনা চলছে।

সান নিউজ/ কেএনআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

হারার পর রেফারিংয়ে ক্ষুব্ধ মরিনহো

মাদ্রিদ ডার্বিতে আতলেতিকোর কাছে হারের পর ম্যাচের ফলাফলের চেয়ে রেফারিং নিয়েই ব...

তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত প্রবাসীরা

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন...

তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে চবি ছাত্রদল নেতা শোকজ

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্...

৬ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

দেশের ৬টি জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির আভাস দিয়েছ...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা