রাজনীতি

নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে সাভারে ছাত্রদলের শক্তি প্রদর্শন

নিজস্ব প্রতিনিধি

সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ও অপতৎপরতার প্রতিবাদে এবং ফ্যাসিবাদের বিচারের দাবিতে সাভারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢাকা জেলা উত্তর ছাত্রদল। একই সঙ্গে আওয়ামী লীগের যেকোনো ধরনের কর্মসূচি প্রতিহত করতে সাভার-আশুলিয়ায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সতর্ক অবস্থানে রয়েছেন বলে জানিয়েছেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু।

সোমবার বিকেলে সাভারের পাকিজা মোড়স্থ শহীদ ইয়ামিন চত্বরে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে নেতৃত্ব দেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন এবং সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল। এ সময় সাভার থানা ও পৌর ছাত্রদলের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তব্য দিতে গিয়ে মোহাম্মদ তমিজ উদ্দিন বলেন, ছাত্রদল দীর্ঘদিন ধরে স্বৈরাচারবিরোধী আন্দোলন-সংগ্রামে রাজপথে সক্রিয় রয়েছে। আন্দোলন, সংগ্রাম ও ত্যাগের ইতিহাস ছাত্রদলের রয়েছে। সাভার-আশুলিয়ায় কোনো নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীকে রাজপথে নামতে দেওয়া হবে না।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ ও ছাত্রলীগের কোনো নেতাকর্মী এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করলে ছাত্রদলের নেতাকর্মীরা মাঠে থেকে তা প্রতিহত করবে।

ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল বলেন, দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের অপতৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। এসব অপতৎপরতার বিরুদ্ধে এবং ফ্যাসিবাদের বিচারের দাবিতে ছাত্রদলের নেতাকর্মীরা সোচ্চার রয়েছে। যারা দেশের মানুষের রক্ত ঝরিয়েছে, তাদেরকে আর বাংলার মাটিতে মিছিল করার সুযোগ দেওয়া হবে না।

সমাবেশ থেকে বক্তারা জানান, মঙ্গলবার ভোর থেকে ঢাকা-আরিচা মহাসড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান কর্মসূচি পালন করা হবে। এ লক্ষ্যে সংগঠনের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছেন।

পরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পাকিজা মোড় থেকে শুরু হয়ে গেন্ডা ইউটার্ন এলাকা প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন।

অন্যদিকে সোমবার দুপুরে আশুলিয়ার দোসাইদ অধ্যক্ষ কুমার স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠানে যোগ দিয়ে ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু বলেন, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে যেন কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে জন্য বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মাঠে প্রস্তুত রয়েছে।

তিনি বলেন, সাভার ও আশুলিয়ায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কোনো কর্মসূচি বা নাশকতার চেষ্টা প্রতিহত করতে বিএনপির নেতাকর্মীরা সতর্ক অবস্থানে রয়েছে।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা