ছবি: সংগৃহীত
রাজনীতি

নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা, বেনাপোলে আহত ৪

নিজস্ব প্রতিবেদক

যশোরের বেনাপোল বাজার এলাকায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। এতে দলের অন্তত চারজন আহত হয়েছেন বলে দাবি করেছে এনসিপি।

বুধবার (৩ জুন) দুপুর আনুমানিক ১টা ১৫ মিনিটের দিকে এ হামলার ঘটনা ঘটে বলে জানা যায়।

দলের পক্ষ থেকে জানানো হয়, আহতদের মধ্যে রয়েছেন ছাত্রশক্তি নেতা খান মিফতাহুল মোস্তাফিজ অমিত, তাসকিন আহমেদ তাজিম এবং যুবশক্তি নেতা রুপম আহসান অর্নব। হামলার সময় গাড়িবহরে থাকা নাসীরুদ্দীন পাটওয়ারী ও এনসিপির যুগ্ম সদস্য সচিব ফরিদুল হকসহ অন্যান্য নেতারা নিরাপদে ছিলেন।

ঘটনার সঙ্গে কারা জড়িত এবং কী কারণে এ হামলা হয়েছে—তাৎক্ষণিকভাবে সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। স্থানীয় প্রশাসন বা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও এখন পর্যন্ত আনুষ্ঠানিক বক্তব্য আসেনি।

এর আগে নাসীরুদ্দীন পাটওয়ারী তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে জানান, সীমান্ত পরিস্থিতি পরিদর্শন শেষে ফেরার পথে এই হামলার ঘটনা ঘটে। তিনি উল্লেখ করেন, তাদের সফরের খবর জানার পর সীমান্ত এলাকায় পূর্বে ‘পুশ-ইন’ হওয়া কিছু মানুষকে সরিয়ে নেওয়া হয়।

তিনি আরও জানান, ঘটনাস্থল পরিদর্শন ও স্থানীয়দের সঙ্গে কথা বলার পর ফেরার পথে তাদের গাড়িবহরে হামলা চালানো হয় এবং কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়।

পাটওয়ারী তার পোস্টে বলেন, চারজন আহত হলেও দলের অন্য সদস্যরা নিরাপদে রয়েছেন। পাশাপাশি সীমান্তে মানবাধিকার, নাগরিক অধিকার এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার বিষয়ে তাদের অবস্থান অবিচল থাকবে বলেও উল্লেখ করেন তিনি।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং পরিস্থিতি এখনো পুরোপুরি স্পষ্ট নয় বলে জানা গেছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহীদ মুগ্ধর পরিবারের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মীর মা...

অপ্রতিরোধ্য বার্সেলোনাকে থামাবে কে?

লা লিগায় যেন থামছেই না বার্সেলোনা। মৌসুমের প্রথম সাত ম্যাচে সাত জয় তুলে নিয়েছ...

গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গণভোটে জনগণ যে...

ভারতকে হটিয়ে শিরোপা জিতল ইংল্যান্ড

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে ভারতকে টপকে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ স্...

পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে আয়াতুল ইসলাম সাইহান (১২) ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা