ছবি: সংগৃহীত
রাজনীতি

স্বাক্ষরকারীরা ঢাকা-৯ এর ভোটার না হওয়ায় তাসনিম জারার মনোনয়ন বাতিল

সান নিউজ অনলাইন

ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

শনিবার( ৩ জনুয়ারি) বেলা ১১:৩০ টার দিকে ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। এরইমধ্যে তাসনিম জারা ইসিতে আপিল করার প্রক্রিয়া শুরু করেছেন।

মনোনয়নপত্র বাতিল হওয়ার পেছনের কারণ হিসাবে তাসনিম জারা বলেন, দুইজন ভোটারের তথ্য যাচাইয়ে গরমিল ধরা পড়েছে। তিনি ব্যাখ্যা করেন, “এই দুইজনের মধ্যে একজনের পক্ষে বোঝা সম্ভব ছিল না যে তিনি ঢাকা-৯ আসনের ভোটার নন। আরেকজনের ক্ষেত্রে এসআইডি-র হার্ড কপিতে ঠিকানা অনুযায়ী তিনি আসলেই ঢাকা-৯ আসনের ভোটার ছিলেন, কিন্তু নির্বাচন কমিশনের তথ্যভান্ডারে তা প্রতিফলিত হয়নি।”

তাসনিম জারা একজন চিকিৎসক এবং তার হলফনামা অনুযায়ী ব্যক্তিগত সম্পদ ও আয়-ব্যয়ের তথ্য প্রকাশ করা হয়েছে। জানা গেছে, তার মোট সম্পদ ১৯ লাখ টাকারও বেশি। বছরে তার আয় ৭ লাখ ১৩ হাজার ৫৯৭ টাকা। ব্যাংকে তার আমানত রয়েছে ১০ হাজার ১৯ টাকা, হাতে নগদ আছে ১৬ লাখ টাকা, এছাড়া ২ হাজার ২৭০ ব্রিটিশ পাউন্ড। তাসনিম জারার অলংকারের মূল্য আনুমানিক আড়াই লাখ টাকা। স্বামী খালেদা সাইফুল্লাহ-এর হাতে নগদ আছে ১৫ লাখ টাকা ও ৬ হাজার ব্রিটিশ পাউন্ড। বিদেশে তার আয় ৩২০০ পাউন্ড এবং স্বামীর বিদেশি আয় ৩৯ হাজার ৮০০ পাউন্ড।

হলফনামার তথ্য অনুযায়ী, তাসনিম জারার কোনো বাড়ি, ফ্ল্যাট বা কৃষি/অকৃষি জমি নেই। আয়কর বাবদ তিনি ৩৪ হাজার ৫৭ টাকা পরিশোধ করেছেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা