ছবি: সংগৃহীত
রাজনীতি

মাসুদ সাঈদীর বার্ষিক আয় ১০ লাখ , স্ত্রীর সম্পদ ৩৬ লাখ

সান নিউজ অনলাইন

প্রয়াত জামায়াতের নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে এবং পিরোজপুর-১ (সদর, নাজিরপুর ও ইন্দুরকানী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাসুদ সাঈদীর বার্ষিক আয় ১০ লাখ ৮ হাজার ৬৮৭ টাকা। তিনি পেশায় একজন ব্যবসায়ী।

নির্বাচনী হলফনামায় দেওয়া তথ্য অনুযায়ী, মাসুদ সাঈদীর স্ত্রীর মোট সম্পদের পরিমাণ ৩৬ লাখ ২৭ হাজার ৯৯৭ টাকা। পাশাপাশি তাঁর ওপর নির্ভরশীলদের বার্ষিক আয় ৮ লাখ ৮৮ হাজার ৫০৯ টাকা বলে উল্লেখ করা হয়েছে।

হলফনামা সূত্রে জানা যায়, মাসুদ সাঈদীর নামে পিরোজপুর, ঢাকার রামপুরা ও শাহবাগ থানায় মোট তিনটি মামলা রয়েছে। এসব মামলায় তিনি খালাস ও অব্যাহতি পেয়েছেন।

সম্পদের বিবরণে উল্লেখ করা হয়, তাঁর কাছে নগদ অর্থ রয়েছে ২৬ হাজার ৮২৩ টাকা। ইসলামী ব্যাংক ও ইস্টার্ন ব্যাংকের তিনটি হিসাবে জমা আছে ২৩ লাখ ৮৯ হাজার ৪২১ টাকা। এছাড়া তাঁর ৪০ হাজার টাকার ইলেকট্রনিক পণ্য, ৩০ হাজার টাকার আসবাবপত্র এবং ৬২ লাখ টাকা মূল্যের একটি গাড়ি রয়েছে। তাঁর কাছে ১০ ভরি এবং তাঁর স্ত্রীর কাছে ২০ ভরি স্বর্ণালংকার রয়েছে।

হলফনামায় আরও উল্লেখ করা হয়েছে, বিদেশি রেমিট্যান্স হিসেবে তাঁর নামে রয়েছে ৩৮ লাখ ৫৯ হাজার ১৩৩ টাকা। মাসকাট ফুড অ্যান্ড বেভারেজ এলএলসিতে তাঁর ৫ শতাংশ অনারারি শেয়ার রয়েছে। ব্যাংক ও অন্যান্য খাতে নেওয়া ব্যক্তিগত ঋণ বাবদ মাসুদ সাঈদীর মোট দায় ২০ লাখ টাকা। এছাড়া ইসলামী ব্যাংক পিএলসি’র মৌচাক শাখা থেকে নেওয়া ৩৬ লাখ ৩ হাজার টাকার একটি ঋণের তথ্যও হলফনামায় উল্লেখ করা হয়েছে।

হলফনামা অনুযায়ী, সর্বশেষ অর্থবছরে তিনি ৬ হাজার ৮০৬ টাকা আয়কর পরিশোধ করেছেন।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা