ছবি: সংগৃহীত
রাজনীতি

ঝালকাঠিতে ২৫ জনের মনোনয়নপত্র দাখিল

ঝালকাঠি প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঝালকাঠিতে ২৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

ঝালকাঠি-১ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন কেন্দ্রীয় বিএনপির ধর্ম সম্পাদক রফিকুল ইসলাম জামাল, জেলা জামায়াতের সদস্য ড. ফয়জুল হক, ইসলামী আন্দোলনের জেলা সম্পাদক ইব্রাহীম আল হাদী, এনসিপির মাহামুদা মিতু, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক (স্বতন্ত্র) গোলাম আজম সৈকত, কেন্দ্রীয় জাতীয় পার্টির নেতা কামরুজ্জামান খান, জাতীয় পার্টি (জেপি) সিনিয়র যুগ্ম মহাসচিব এনামুল ইসলাম রুবেল, জাসদ (জেএসডি) সোহরাব হোসেন, স্বতন্ত্র (বিএনপি) মঈন আলম ফিরোজী, জনতা দলের জসিম উদ্দিন তালুকদার, গণঅধিকার পরিষদের শাহাদাত হোসেন, জাতীয় পার্টি (জেপি) মাহিবুল হোসেন মাহিম, স্বতন্ত্র (বিএনপি নেতা) কর্নেল মোস্তাফিজুর রহমান এবং স্বতন্ত্র (বিএনপি) মেজর সাব্বির আহমেদ।

ঝালকাঠি-২ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির ইসরাত সুলতানা ইলেন ভুট্টো, জামায়াতের শেখ নেয়ামুল করিম, ইসলামী আন্দোলনের সিরাজুল ইসলাম সিরাজী, এবি পার্টির শেখ জামাল হোসেন, জাতীয় পার্টির এম. এ. কুদ্দুস খান, জাসদ (জেএসডি) মাসুদ পারভেজ, গণঅধিকার পরিষদের মাইনুল ইসলাম সাগর, মো. নুরুদ্দীন সরদার (স্বতন্ত্র) এবং সৈয়দ রাজ্জাক আলী (স্বতন্ত্র)।

জেলার দুটি আসনে মোট ২৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা