ছবি: সান নিউজ
রাজনীতি

ঝালকাঠি ২ আসনে জামায়াত প্রার্থীর ওপর হামলার অভিযোগ

ঝালকাঠি প্রতিনিধি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি ২ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী’র প্রার্থী শেখ নেয়ামুল করিমের পোস্টার লাগানোর সময় কর্মীকে মারধর করার অভিযোগ উঠেছে। গত ৭ ডিসেম্বর নলছিটির মোলারহাট ইউনিয়নে পোস্টার লাগানোকে কেন্দ্র করে বিএনপি কর্মীরা জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ওপর ন্যাক্কারজনক হামলা চালিয়েছে বলে সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের নেতাকর্মীরা অভিযোগ করেছেন।

মঙ্গলবার বিকেলে শহরের কলেজ রোডে পৌর জামায়াতে ইসলামী’র অফিসে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শেখ নেয়ামুল করিম বলেন, বিএনপি কর্মীরা জামায়াতে ইসলামী নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে।

এই ঘটনাকে কেন্দ্র করে জামায়াতে ইসলামী মোল্লারহাট ইউনিয়নে ৮ ডিসেম্বর মানববন্ধন কর্মসূচি ঘোষণা করে। কর্মসূচি ঘোষণার পর বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ইলেন ভুট্টো স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার আশ্বাস দেন। তার আশ্বাসের পরিপ্রেক্ষিতে জামায়াতে ইসলামী তাদের ঘোষণা করা কর্মসূচি প্রত্যাহার করে এবং কর্মসূচিতে কাউকে অংশ না নেওয়ার আহ্বান জানান। তার পরেও জামায়াত কর্মী কাউসার মোল্লারহাট বাজার থেকে বাসায় যাওয়ার পথে তার ওপর হামলা চালিয়ে এলোপাথাড়ি কিল, ঘুষি ও গলায় গামছা পেছিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে বিএনপি কর্মীরা। সংবাদ পেয়ে তাকে উদ্ধার করার জন্য মোল্লারহাট ডিগ্রী কলেজের লেকচারার নলছিটি উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মনিরুজ্জামান এগিয়ে গেলে তাকেও একটি দোকানে অবরুদ্ধ করে অমানবিক নির্যাতন করা হয়। ইউনিয়ন সভাপতি হায়দার আলীসহ অন্য চারজন কর্মী এগিয়ে এলে তাদের সবাইকে নির্মমভাবে আহত করা হয়। তাদের মোবাইল, নগদ টাকা এবং দুইটি মোটরসাইকেল ছিনতাই করে বিএনপি কর্মীরা পুনরায় জামায়াত নেতাকর্মীদের ওপর হামলা চালায়।

এ হামলায় মোট সাতজন আহত হন। এর মধ্যে চারজনকে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহত তিনজন—কাউসার, হায়দার ও ফেরদাউস—কে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়ে জামায়াতে ইসলামী’র নেতারা বলেন, হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। প্রশাসনের প্রতি অনুরোধ করেন, আগামী জাতীয় নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে অবিলম্বে হামলাকারীদের আইনের আওতায় আনতে হবে। যাতে এ ধরনের নৈরাজ্য পুনরাবৃত্তি না ঘটে। রাজনৈতিক দলসমূহের প্রতি আহ্বান করেন, পরবর্তী নির্বাচনে কেউ বাধা সৃষ্টি করতে না পারে, সে জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা আমীর অ্যাডভোকেট হাফিজুর রহমান, জেলা সেক্রেটারি অধ্যক্ষ মু. ফরিদুল হক, নায়েবে আমীর অ্যাডভোকেট এ বি এম আমিনুল ইসলাম, পৌর সেক্রেটারি মাওলানা আবদুল হাই প্রমুখ।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা