ছবি: সান নিউজ
রাজনীতি

ছাত্রদলের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ না হলে লাল কার্ড দেখাবে শিক্ষার্থীরা: সাদ্দাম

পাবনা জেলা প্রতিনিধি

ছাত্রদলের শুভ বুদ্ধির উদয় না হলে ছাত্রসমাজ তাদেরকে সেই ভাবেই জবাব দেবে। যদি তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ না করা হয়, তাহলে সারা বাংলাদেশের সকল ক্যাম্পাস থেকে তাদের লাল কার্ড দেখাবে শিক্ষার্থীরা— এমন মন্তব্য করেছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম।

রোববার (২৩ নভেম্বর) দুপুরে এডওয়ার্ড কলেজের আব্দুস সাত্তার মিলনায়তনে নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রামে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে ঐতিহ্যবাহী পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অনার্স প্রথম বর্ষের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের ১২ শতাধিক নবীন শিক্ষার্থীকে বরণ করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নুরুল ইসলাম সাদ্দাম এবং প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সিরাজুল ইসলাম।

নুরুল ইসলাম সাদ্দাম বলেন, ছাত্রদল পুরোনো সন্ত্রাসী বন্দোবস্ত কর্মকাণ্ডের দিকে যাচ্ছে। ইসলামী ছাত্রশিবিরের ওপর হামলা করে তারা পার পেয়ে যাওয়ার কোনো কারণ নেই। আমরা ধৈর্য ধারণ করছি, কিন্তু তাদের যদি শুভ বুদ্ধির উদয় না হয়, তাহলে ছাত্রসমাজ তাদেরকেই সেই ভাবেই জবাব দেবে।


তিনি আরও বলেন, এখন পর্যন্ত ছাত্রদলের অন্তঃকোন্দলে ৭ জন ছাত্রদল নেতাকর্মীর মৃত্যু হয়েছে। এছাড়াও বিএনপির মধ্যে গ্রুপিংয়ে প্রায় দুই শতাধিক মারা গেছে। ৯০ সালের পর বিএনপি প্রায় দশ বছর ক্ষমতায় ছিল, কিন্তু একটিও ছাত্র সংসদ নির্বাচন দেয়নি। ছাত্র সংসদ নির্বাচন নিয়ে বিএনপির আগে থেকেই এলার্জি রয়েছে।

শিবির সেক্রেটারি বলেন, চাঁদাবাজি–টেন্ডারবাজি নিয়ে ভাবে, শিক্ষার্থীদের ক্যারিয়ার নিয়ে ভাবে না। জাতিকে নিয়ে তামাশা আর চলবে না। দেশের সম্পদকে কুক্ষিগত করে বিদেশে আলিশান জীবনযাপন করছে গ্রুপ কোম্পানির মালিকরা। তরুণদের সম্পদে রূপান্তর করতে হবে। বেকারত্বের অভিশাপ থেকে যুবকদের মুক্ত করতে হবে।

এডওয়ার্ড কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি আরিফ ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি মামুন আল হাসানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাকসুর নবনির্বাচিত ভিপি ইব্রাহিম রনি, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ফাউন্ডেশন সম্পাদক আসাদুজ্জামান ভূঁইয়া, জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মণ্ডল ও নায়েবে আমির প্রিন্সিপাল ইকবাল হুসাইন প্রমুখ।

রেজিস্ট্রেশনের মাধ্যমে কলেজের অনার্স প্রথম বর্ষের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের ১২ শতাধিক নবীন শিক্ষার্থী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে পবিত্র আল-কোরআন ও ইসলামী বইসহ নানা উপহার সামগ্রীর মাধ্যমে শিক্ষার্থীদের বরণ করে ছাত্রশিবির।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা