ছবি: সংগৃহীত
রাজনীতি

নাহিদ ইসলাম: নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই, গণতন্ত্রের স্বচ্ছতা নিয়ে উদ্বেগ

সান নিউজ অনলাইন 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, চলমান নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড (সমান সুযোগ) দৃশ্যমান নয়। রোববার (২৩ নভেম্বর) রাজধানীর শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন হলে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, নির্বাচনে অংশগ্রহণের জন্য সর্বাধিক প্রয়োজন সাধারণ মানুষের আস্থা ও সহযোগিতা। তিনি জানান, এনসিপি তাদের স্বপ্ন ও প্রতিশ্রুতি নিয়ে এগিয়ে যাচ্ছে এবং সাধারণ মানুষের সমর্থনেই এতদূর পৌঁছেছে। মানুষকে সঙ্গে নিয়ে দল আগামী নির্বাচনে এগিয়ে যাবে।

নাহিদ ইসলাম উদ্বেগ প্রকাশ করে বলেন, নির্বাচনের জন্য যে লেভেল প্লেয়িং ফিল্ড থাকা উচিত, তা বাস্তবে দেখা যাচ্ছে না। তিনি বলেন, বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়ায় দীর্ঘদিন ধরে জবরদখল, প্রশাসনের অপব্যবহার, টাকার প্রভাব, কালো টাকার ছড়াছড়ি ও মাসল পাওয়ারের ব্যবহার দেখা গেছে। ফ্যাসিবাদী সময়ে মানুষ ভোটের সুযোগও পায়নি। তিনি আশা প্রকাশ করেন, এবারের নির্বাচন গণতান্ত্রিক ও স্বচ্ছভাবে অনুষ্ঠিত হবে এবং সংসদে তরুণ ও দেশপ্রেমী প্রতিনিধিরা আসবেন।

এনসিপি আহ্বায়ক আরও বলেন, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন, সরকার ও প্রশাসনের দৃঢ় ভূমিকা থাকা প্রয়োজন, যা তিনি বর্তমানে পর্যবেক্ষণ করছেন না। তিনি বলেন, বিভিন্ন দলের নেতাকর্মীরা প্রকাশ্যে প্রশাসন দখলের কথা বলছে এবং প্রশাসনকে নিয়ন্ত্রণে রাখার নির্দেশনা দিচ্ছে।

নাহিদ ইসলাম অভিযোগ করেন, নির্বাচনী প্রক্রিয়ায় ‘জুলাই সনদ’ নিয়ে যে দরকষাকষি চলছে, তার ফলে রাজনৈতিক দলগুলো মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে। যারা একসময় বন্ধু ছিল, তারা এখন চক্রান্ত করছে এবং এই নির্বাচনকে ভাগাভাগির, সাজানো বা সমঝোতার নির্বাচনে রূপ দেওয়ার পরিকল্পনা করছে। এ ধরনের নির্বাচন হলে বাংলাদেশের গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

সাননিউজ/এও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা