ছবি: সংগৃহীত
রাজনীতি

বিএনপি নেত্রীকে অশালীন সম্বোধনে জাতীয় পার্টির কার্যালয় ভাঙচুর

সান নিউজ অনলাইন

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় জাতীয় পার্টির জনসভায় সংগঠনটির মহাসচিব আহসান হাবিব (লিংকন) বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফরিদা ইয়াসমিনকে অশালীন ভাষায় সম্বোধন করে বক্তব্য দিয়েছেন। এ বক্তব্যের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এর প্রতিবাদে ভেড়ামারা শহরের প্রধান প্রধান সড়কে ঝাড়ু মিছিল করেছে বিএনপির একাংশের নেতাকর্মীরা এবং জাতীয় পার্টির অফিসে ভাঙচুরের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে উপজেলার আমলা ইউনিয়নের আমলা বাজারে জনসভার আয়োজন করা হয়। জনসভায় প্রধান অতিথির বক্তব্যে সংগঠনটির মহাসচিব আহসান হাবিব এ কথা বলেন।

একটি ভিডিওতে দেখা গেছে, আহসান হাবিব কেন্দ্রীয় বিএনপির নেত্রী ফরিদা ইয়াসমিনের নাম ধরে ব্যক্তিগত আক্রমণ করেন। তিনি বলেন, “মাদারগাছে বেশি ঘষবেন না। আপনি তারেক রহমানের কাছে সেলিমা রহমানের মাধ্যমে আমার বিরুদ্ধে অভিযোগ করেছেন—আমি নাকি ২০১৮ সালে ভোট বিক্রি করে দিয়েছি।” এ সময় ফরিদা ইয়াসমিনকে অশালীন ভাষায় সম্বোধন করে আহসান হাবিব বলেন, “আমি যদি ভোট বিক্রি করে দিই, তাহলে সর্বোচ্চ ভোট পেলাম কীভাবে?”

এ বিষয়ে ফরিদা ইয়াসমিন বলেন, “আমি এই অশালীন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এটা রাজনীতির ভাষা হতে পারে না; রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত আচরণ। ব্যক্তিগতভাবে কেউ কাউকে অপছন্দ করতে পারেন, কিন্তু প্রকাশ্যে এমন গালিগালাজ চরম বেয়াদবি। আমি জেলা বিএনপির কাছে ওই বক্তব্যের ভিডিও পাঠিয়ে আনুষ্ঠানিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছি।”

এদিকে বুধবার বেলা ১১টার দিকে ভেড়ামারা জাতীয় পার্টি কার্যালয়ে সংবাদ সম্মেলনে আহসান হাবিব লিংকন ওই বক্তব্যের জন্য ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা