রাজনীতি
পাকিস্তান আমলেও এত ধর্ষণের ঘটনা ঘটেনি

সরকার ধর্ষক নামের পান্ডাদের বাঁচাতে চাইছে : মান্না

নিজস্ব প্রতিবেদক : সরকার বিভিন্ন ধান্দা-ফিকির করে ধর্ষক নামের পান্ডাদের বাঁচাতে চাইছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। তিনি বলেছেন, “বর্তমান সরকারের আমলে সাম্প্রতিক সময়ে যেভাবে ধর্ষণের ঘটনা ঘটছে পাকিস্তান আমলেও এতটা ঘটেনি।”

শুক্রবার (৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে সাম্প্রতিক ইস্যু নিয়ে নাগরিক ঐক্য আয়োজিত এক মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।

মাহমুদুর রহমান মান্না বলেন, “আজ দেশে মধ্যে নিত্যপণ্যের দাম লাগামহীন। সরকার নিত্যপণ্যের দাম কমাতে পারে না, মায়েদের ইজ্জত রক্ষা করতে পারে না, তাদের লুটপাটের কোনো হিসেব নেই। অনেক হয়েছে আর না, এবার চলে যান। ব্যাংক লুটপাট করেছেন এবার নতুন করে ইলিশ সিন্ডিকেট করেছেন, আবার ইলিশ ওপারে পাঠাচ্ছেন। বলুনতো ইলিশ দিয়ে আপনারা কি আনলেন, কি আনতে পেরেছেন।”

তিনি বলেন, “নোয়াখালীর বেগমগঞ্জের দেলোয়ার এক বছর ধরে মেয়েটাকে নির্যাতন করছে এটাকি জেলা যুবলীগ জানে না। শুধু জেলা যুবলীগ না কেন্দ্রীয় নেতারাও জানতো কিন্তু কেন্দ্রের বড় বড় নেতারা ধর্ষক নামের পান্ডাদের বাঁচিয়েছেন এখনও বাঁচাচ্ছেন। বর্তমান সময়ে যেভাবে ধর্ষণ হচ্ছে এটা পাকিস্তানি আমলেও হয়নি।”

তিনি আরও বলেন, “গত ১২ বছরের ধর্ষণের যে তালিকা হয়েছে তাতে সরকারের মদদপুষ্ঠ ছাড়া একজনও বাইরের নেই। কোনো বিএনপি বা অন্য দলের নেতা-কর্মী এ তালিকায় নেই। গত ২৯ অক্টোবর রাতে ভোটের মাধ্যমে পুরো দেশকে ধর্ষণ করা হয়েছে।”

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

উত্তরাঞ্চলের কৃষির স্বপ্নপূরণে ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়’

উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক সম্ভাবনাকে এগিয়ে নেওয়ার লক্ষ্য...

একদিনে ৪ হত্যাকাণ্ড: কী ঘটেছিল?

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা