রাজনীতি

আজ কোথায় সেই সকল নারীকর্মীরা!

নিজস্ব প্রতিবেদক : দেশে ধর্ষণের মহোৎসব চলছে কিন্তু আজকে কোথায় সেই সকল নারীকর্মীরা, যারা ব্যারিস্টার মইনুলের বিরুদ্ধে মাথায় গামছা বেধে নেমেছিল? ধর্ষণ বিরোধী মানববন্ধনে এমনই প্রশ্ন রেখেছেন বিএনপির যুগ্ম-মহাসচিব ও যুবদলের সাবেক সভাপতি অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

বুধবার (৭ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর বিএনপির উদ্যোগে নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

সরকারকে উদ্দেশ্য করে বিএনপির এ নেতা বলেন, আপনারা রোহিঙ্গাদের জন্য যে ভাসানচর ঠিক করেছেন, ওই ভাসানচরে রোহিঙ্গাদের পাঠানোর দরকার নেই। ধর্ষকদের পাঠান। ধর্ষকদের সঙ্গে পাপিয়ার দলবলসহ পাঠিয়ে দিন। ওইখানে এরা নিরাপদে থাকুক। বাংলাদেশের মানুষও নিরাপদে থাকবে।

আলাল বলেন, ‘আওয়ামী লীগকে মনে করিয়ে দেই, ১৯৫৮ সালের এই দিনে ইস্কান্দার মির্জাকে সরিয়ে আইয়ুব খান সামরিক শাসন জারি করেছিলেন। আপনারা কি সেই দিকে যাচ্ছেন? ইয়াসমিনকে ধর্ষণ করেছিলেন কিছু দুষ্টপ্রকৃতির পুলিশ কনস্টেবল। তখন আপনারা সারাদেশে আগুন লাগিয়ে দিয়েছিলেন। আপনাদের হাজার হাজার নারীকর্মী রাস্তায় নেমে আগুন লাগিয়ে দিয়েছিল। ইয়াসমিনের বিচার বেগম খালেদা জিয়া করেছেন, বিএনপি করেছে। আজ আপনাদের নেতাকর্মীরা, কিছু পুলিশ ও কর্মকর্তা ধর্ষণের মহোৎসব করছে। আমার মনে হয়, রোহিঙ্গাদের জন্য যে ভাসানচর ঠিক করা হয়েছে, ওই ভাসানচরে রোহিঙ্গাদের পাঠানোর দরকার নেই, এই ধর্ষকদের পাঠান।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাম্প্রতিক সময়ে দেয়া বক্তব্যের সমালোচনা করে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, ‘ওবায়দুল কাদের সাহেব প্রায়ই কথায় কথায় বলেন, ছাড় দেয়া হবে না। আরে! কিসের ছাড়? এটা কি আড়ং-মিনাবাজার? যে যাবে ৫০%, ৭০% ডিসকাউন্ট ছাড় পাবে। আর কেন বলেন, প্রতিবাদ করার দরকার নেই, সরকার ব্যবস্থা নিচ্ছে। প্রতিবাদ আপনারা করেননি? ব্যারিস্টার মইনুল ইসলাম কি একটা বলেছিল আপনার নারীকর্মীরা মাথায় গামছা বেঁধে রাস্তায় নেমে পড়েছিল। আজ কোথায় তারা? তাদের বিবেক নাই? তাদের সন্তান নাই? তাদের বোন-মেয়ে নাই? সবগুলোকে বগলের তলে নিয়েও বঙ্গভবনে শেষ আশ্রয়স্থল হবে না আপনাদের।’

সরকারকে হুঁশিয়ারি দিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘অনেকেই এই কর্মসূচির কথা জানেন না। বিএনপির সবাই যদি জানত, যদি অনুমতি আসে থাকতে পারবেন না। কথাটি মনে রাখবেন। এখনো সময় আছে, সিংহাসন ছেড়ে জনগণের প্রত্যাশা পাওয়ার চেষ্টা করুন। অন্যথায় আপনাদের পরিণতি হবে ইতিহাসের ভয়ঙ্কর ও নিকৃষ্টতম।’

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব-উন-নবী খান সোহেলের সভাপতিত্বে মানববন্ধনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, সৈয়দ মেহেদী আহমেদ রুমী, কৃষক দলের সদস্য সচিব কৃষিবিদ হাসান জাফির তুহিন, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বক্তব্য দেন।

সান নিউজ/ বিএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন কমিটিতে ইউএনও সভাপতি, সদস্য সচিব মতলেবুর মঞ্জু

দীর্ঘদিন ধরে স্থবির হয়ে থাকা উলিপুর উপজেলা ক্রীড়া সংস্থার কার্যক্রম সচল করতে...

রায়পুরায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবলে ট্রেনিং স্পোর্টিং চ্যাম্পিয়ন

নরসিংদীর রায়পুরায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট মেগা ফাইনা...

পঞ্চগড় ডায়াবেটিক সমিতির সফলতার ৩৩ বছর

পঞ্চগড়ে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে ৩৩ বছরের সফল পথ...

পঞ্চগড়ে চা চাষি সম্মেলন, কর্মশালা ও মিলন মেলা অনুষ্ঠিত

পঞ্চগড়ে চা চাষি, চা রোপন কৃষক,চা বাগান ও চা কারখানার মালিক এবং চা সংশ্লিষ্ট স...

পাহাড়ী ও নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর আয়কর মওকুফ সরকারের ঐতিহাসিক সিদ্ধান্ত :পার্বত্যমন্ত্রী

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু জেরি বলেছেন, প্রধানম...

সুন্দরবনে অভিযানে ডাকাত সর্দার আসাবুর আটক, অস্ত্র ও জিম্মি জেলে উদ্ধার

সুন্দরবনে পৃথক অভিযানে কুখ্যাত ডাকাত আসাবুর বাহিনীর প্রধান আসাবুর সানা (৪৫)-ক...

কোম্পানীগঞ্জে আগুন জ্বালিয়ে ও গাছ ফেলে সড়ক অবরোধের চেষ্টা, গ্রেপ্তার ৫

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় মধ্যরাতে সড়কে অগ্নিসংযোগ ও গাছ ফেলে অবরোধের চে...

কোম্পানীগঞ্জে অভিভাবক সমাবেশ ও শিক্ষা প্রদর্শনী অনুষ্ঠিত

নোয়াখালীর কোম্পানীগঞ্জের মাদরাসা দারুল আরকামের অভিভাবক সমাবেশ ও বার্ষিক শিক্ষ...

শিবচরে পানি জমে নষ্ট হয়ে গেছে পেঁয়াজ ও রসুনের চারা

ভালো ফলনের প্রত্যাশায় যখন পেঁয়াজ ও রসুন চাষে ব্যস্ত ছিল মাদারীপুর জেলার শিবচর...

চা শ্রমিক ইউনিয়ন নির্বাচনে রাজু সভাপতি, মুকেশ সম্পাদক নির্বাচিত

দীর্ঘ আট বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অনুষ্ঠিত হলো বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা