রাজনীতি

ভোটের অধিকার বাস্তবায়ন না হওয়ার ষড়যন্ত্র হচ্ছে: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

স্বৈরাচার পতনের আন্দোলনের প্রথম ধাপ শেষ হয়েছে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এখন দ্বিতীয় ধাপ ভোটের অধিকার নিশ্চিত করা। অথচ ভোটের অধিকার যেন বাস্তবায়ন না হয় সেজন্য ষড়যন্ত্র হচ্ছে।

সোমবার ১১ আগস্ট নওগাঁয় বিএনপির কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তৃতায় তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, এখন অনেকে সংস্কারের কথা বলছে। তাদের বলতে চাই বিএনপি আড়াই বছর আগেই এসব সংস্কারের দাবি তুলেছে।

বিএনপি নেতা-কর্মীদের জনগণের আস্থা অর্জন করে ঐক্যবদ্ধ থাকতে হবে উল্লেখ করে তিনি বলেন, দেশ গঠনে বিএনপির পরিকল্পনা এবং ভোটের অধিকার যেন বাস্তবায়ন না হয় সেজন্য ষড়যন্ত্র হচ্ছে। এমন সময় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

দীর্ঘসময় নির্যাতিত বিএনপি নেতা-কর্মীদের সাবধান থাকতে হবে। তিনি বলেন, মনে রাখতে হবে, আশপাশে অনেক ঘু ঘু ঘুরঘুর করছে নিজের স্বার্থ হাসিলের জন্য। পরে দলের দুঃসময়ে তারা চলে যাবে। এই ঘু ঘুদের দূরে রাখতে হবে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা