রাজনীতি

মুরাদনগরে মাফিয়াতন্ত্র কায়েম করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ: নাছির

কুমিল্লা প্রতিনিধি

ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেছেন, উপদেষ্টা আসিফ মাহমুদ কুমিল্লার মুরাদনগরে এক ধরনের মাফিয়াতন্ত্র কায়েম করেছেন। জুলাই-আগস্ট আন্দোলনে যারা অংশ নিয়েছেন, তারও আগে যারা জেলে গিয়েছেন, ৫ আগস্টের পর তাদেরই জেলে পাঠানো হয়েছে।

পুরো বাংলাদেশ ইতিবাচক রাজনীতিতে থাকলেও কুমিল্লার মুরাদনগর কোনো ইতিবাচক রাজনীতিতে নেই বলেও মন্তব্য করেন নাছির।

সোমবার (৪ আগস্ট) কুমিল্লা কারাগারে বন্দি মুরাদনগর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম মাহমুদের সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, আসিফ মাহমুদ নিজের পছন্দমতো মুরাদনগরকে পরিচালিত করছেন। এ উপজেলার ছাত্রদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের ১৩ নেতাকর্মী জেলহাজতে রয়েছেন। নাজিম মাহমুদকে গ্রেপ্তারের পর তার মা হার্ট অ্যাটাকে মারা গেছেন। যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানাকেও গ্রেপ্তার করা হয়েছে। স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ বাদশাকেও গ্রেপ্তার করা হয়েছে। এখানে একটি বিষয় খেয়াল করবেন, তিন সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ককেই গ্রেপ্তার করা হয়েছে। খুনি হাসিনার মতো মুরাদনগরের মানুষের সঙ্গে গাদ্দারি করছেন আসিফ মাহমুদ। কারাবন্দি ছাত্রদল নেতার সঙ্গে কারাগারে দেখা করেন নাছির।

গত ১৭ বছরে যারা ফ্যাসিবাদ কায়েম করেছেন, সেই মুরাদনগরের একজনও আজ কারাগারে নাই। তারা প্রকাশ্যে ঘোরাঘুরি করছেন, আসিফের বাবার সঙ্গে ব্যবসা-বাণিজ্য করছেন। আসিফ মাহমুদ উপদেষ্টা পরিষদে থেকে কীভাবে নির্বাচন করবেন? অনেকে বলছেন, তিনি উপদেষ্টা থেকে পদত্যাগ করে নির্বাচন করবেন। এমন উপদেষ্টা নিয়ে সরকার কীভাবে নিরপেক্ষ থাকে, প্রশ্ন করেন নাছির?

তিনি বলেন, আসিফের মাফিয়াতন্ত্রের কারণে স্থানীয় ওসি ভয়ে আছেন। সে কারণে তিনি মামলা দিচ্ছেন। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করব, যাতে এ ওসিকে প্রত্যাহার করা হয়।

এসময় কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারীআবু ও সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপুসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

সাননিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা