রাজনীতি

 এক বছরে কোনো উপদেষ্টা সম্পদের হিসাব জনসমক্ষে দাখিল করেননি: রাশেদ খান 

নিজস্ব প্রতিবেদক


গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান বলেছেন, অন্তর্বর্তী সরকার গঠনের পর উপদেষ্টারা বলেছিলেন, প্রতি মাসে তাঁরা নিজ নিজ দপ্তরের কর্মকর্তা ও নিজেদের সম্পদের হিসাব জনসমক্ষে দাখিল করবেন। কিন্তু সরকারের এক বছরে কোনো একটি মন্ত্রণালয় এ হিসাব দাখিল করেনি।

আজ বৃহস্পতিবার দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে রাশেদ খান এ মন্তব্য করেন।


রাশেদ খান তাঁর পোস্টে লিখেছেন, হিসাব দাখিল না করার বিষয়টি নিয়ে যখন প্রশ্ন উত্থাপিত হয়, তখন একটি সুবিধাবাদী গোষ্ঠী, যারা এই সরকারের আমলে টেন্ডার, তদবির, নিয়োগ-বাণিজ্য, বিভিন্ন কোম্পানি থেকে অর্থ আদায় করেছে, তারা বলতে শুরু করে, আগে নিজের হিসাব দাখিল করেন। এরা সরকারের কাছে কোনো ধরনের জবাবদিহি চাওয়া পছন্দ করে না। কারণ, জবাবদিহি শুরু হলে এদের নাম প্রকাশ হয়ে যেতে পারে। যেমনভাবে গাজী সালাউদ্দীন তানভীরের (দুর্নীতির অভিযোগে জাতীয় নাগরিক পার্টি থেকে অব্যাহতিপ্রাপ্ত) নাম বাইরে এসেছে। সরকার এসব নীতিহীনের খপ্পরে পড়েই জবাবদিহিহীন হয়ে পড়েছে।

বিভিন্নভাবে ছায়া সরকারের কথা শোনা যায় বলে উল্লেখ করেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক। তিনি বলেন, এরাই (সুবিধাবাদী গোষ্ঠী, নীতিহীনেরা) সেই ছায়া সরকার চালায়। যখন উপদেষ্টারা নিজ নিজ মন্ত্রণালয়ের সম্পদের হিসাব দেওয়া শুরু করবে, তখন এদের মাতবরি বন্ধ হয়ে যাবে। তাই এরা সরকারকে হিসাব দিতে দেয় না। তারা উপদেষ্টাদের বলে, অতীতে কোনো সরকার এ রকম হিসাব দিয়েছে যে আপনারা দেবেন!

অন্তর্বর্তী সরকারকে জনগণ এক বছর সময় দিয়েছে বলে উল্লেখ করেন রাশেদ খান। তিনি বলেন, এর মধ্যে সেভাবে সমালোচনা, জবাবদিহি চাওয়া হয়নি। কিন্তু রাষ্ট্র চালাতে কেউ বছরের পর বছর সহানুভূতি দেখাবে না। জনগণ এখন থেকে সরকারের স্বচ্ছতা ও জবাবদিহি চাইবে। এতে সরকারের সুবিধাভোগীরা বিরাগভাজন হলেও করার কিছু নেই।

রাশেদ খান তাঁর পোস্টে লিখেছেন, একই সঙ্গে ধর্মীয় সেন্টিমেন্টের বিরুদ্ধে গিয়ে বিদেশিদের খুশি করতে এই সরকার যেসব সিদ্ধান্ত নিচ্ছে, শিগগিরই এর প্রতিবাদে জনগণ মাঠে নামবে।


সাননিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা