রাজনীতি

হেলমেট-মাক্স ঢেকে নিষিদ্ধ আওয়ামিলীগের ঝটিকা মিছিল

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জে হেলমেট-মাস্কে মুখ ঢেকে আবারো প্রকাশ্যে ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের জেলা শাখার নেতাকর্মীরা।
সম্প্রতি ভোর সাড়ে ৫টার দিকে সাটুরিয়া উপজেলার নয়াডিঙ্গি এলাকায় কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের সামনে থেকে ধামরাইয়ের বারবারিয়া বাসস্ট্যান্ড পর্যন্ত ১০ মিনিটের ঝটিকা মিছিল করা হয়।
মিছিলে সরকার বিরোধী নানা স্লোগান দেন নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা।
মিছিলে নিষিদ্ধ ছাত্রলীগের মানিকগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক রাজিদুল ইসলামের নেতৃত্বে তিল্লী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মুরছালিন বাবুসহ প্রায় ১৫ জন উপস্থিত ছিল।
মিছিলের বিষয়টি নিশ্চিত করে রাজিদুল ইসলাম তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে বুধবার সকালে মিছিলের ছবি ও ভিডিও শেয়ার করে অন্তবর্তীকালীন সরকার বিরোধী মন্তব্য করেন।
নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল সম্পর্কে জানতে চাইলে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম জানান, ‘মানিকগঞ্জের বর্ডার এলাকায় মিছিলটি হয়েছে। আমরা তাদেরকে সনাক্ত করার চেষ্টা করছি এবং তাদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে।’
উল্লেখ্য, এর আগে গত ১৮ মার্চ সকালে মানিকগঞ্জ পৌরসভার নবগ্রাম এলাকায় এবং ১৫ জুন সকাল ৬ টার দিকে সাটুরিয়া উপজেলার নয়াডিঙ্গি এলাকায় মিছিল বের করে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীরা।
এদিকে, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীরা বার বার ঝটিকা মিছিল করায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ জনগণ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা।

সান নিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা