সংগৃহীত ছবি
রাজনীতি

শার্শা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন আনুষ্ঠিত

মো. জামাল হোসেন, বেনাপোল প্রতিনিধি: ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে যশোরের শার্শা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন আনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে শার্শা উপজেলা স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত সম্মেলনে তৃণমূলের কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহন করেন।

আরও পড়ুন: অনলাইনে মামলা চালুতে পুলিশকে নির্দেশনা

এ সময় সম্মেলন উদ্বোধন করেন, যশোর জেলা বিএনপির আহবায়ক অধ্যাপিকা নার্গিস বেগম। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত।

শার্শা উপজেলা বিএনপির আহবায়ক খাইরুজ্জামান মধুর সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু, জেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ন আহবায়ক দেলোয়ার হোসেন খোকন, কেন্দ্রীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক এবং সাংসদ মফিকুল হাসান তৃপ্তি, শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক হাসান জহির, যুবদলের কেন্দ্রীয় সহ সভাপতি নুরুজ্জামান লিটন, জেলা বিএনপি নেতা মিজানুর রহমান।

নেতৃবৃন্দরা বলেন, স্বৈরাচারমুক্ত বাংলাদেশে স্বাধীনভাবে রাজনীতি করার পরিবেশ তৈরি হয়েছে। দীর্ঘ আন্দোলন, সংগ্রাম আর জেল-জুলুম সহ্য করে এখন দল পুনঃর্গঠনের সময়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশের বিরুদ্ধে যে কোন ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে।

আরও পড়ুন: মহাখালীতে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন

এই সম্মেলন শেষে হাসান জহিরকে সভাপতি, নুরুজ্জামান লিটনকে সাধারন সম্পাদক ও আশরাফুল আলম বাবুকে সাংগঠনিক সম্পাদক করে ১১ সদস্য বিশিস্ট শার্শা উপজেলা বিএনপির কমিটির নাম ঘোষনা করা হয়।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা