সংগৃহীত ছবি
রাজনীতি

আকাশ পথে হঠাৎ অসুস্থ বাবর

নিজস্ব প্রতিবেদক: র্দীঘ ১৭ বছর ধরে কারাগারে ছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। সাম্প্রতি বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) তিনি কারামুক্ত হন। এ সময় ওমরাহ পালনের উদ্দেশ্যে ঢাকা থেকে সৌদি আরবে যাওয়ার পথে বিমানের মধ্যেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বাবর। এরপর বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) স্থানীয় সময় রাত সাড়ে ১১টায় তাকে দুবাই হাসপাতালে ভর্তি করা হয়।

শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে গণমাধ্যমকে এ তথ্য জানান সংযুক্ত আরব আমিরাত বিএনপির আহ্বায়ক জাকির হোসেন।

আরও পড়ুন: বায়ু দূষণে ৫ম স্থানে ঢাকা

জাকির হোসেন বলেন, কারামুক্ত হওয়ার পর ওমরাহ পালনের উদ্দেশ্যে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকেলে ঢাকা থেকে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে করে স্ত্রী, ২ মেয়ে ও ছেলেসহ রওনা হন লুৎফুজ্জামান বাবর। এর পরে দেশটির স্থানীয় সময় রাত সাড়ে ১০টায় বিমানটি দুবাই এসে পৌঁছায়।

তিনি বলেন, সৌদি আরবে যাওয়ার পথে বিমানের মধ্যেই তিনি বুকে ব্যথা অনুভব করেন । পরে দুবাই বিমানবন্দরে নামার পর তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর তাকে দুবাই হাসপাতালে ভর্তি করা হয় । বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে। তার স্ত্রী ও ২ মেয়ে সৌদি চলে গেছেন। বর্তমানে বাবরের সঙ্গে রয়েছেন ছেলে লাবিব।

তিনি আরও বলেন, এ সময় তিনি সুস্থ হলে সৌদি আরবে যাবেন। এর পরে সেখানে ওমরাহ শেষে চিকিৎসার জন্য সপরিবারে তার সিঙ্গাপুরে যাওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন: দেশের ৫ বিভাগে বৃষ্টির আভাস

এর আগে, কারামুক্ত হওয়ার ৩ দিন পর গত (১৯ জানুয়ারি) অসুস্থ হয়ে পড়েন বাবর। পরে রাতে বুকে ব্যথা ও শ্বাসকষ্ট অনুভব করায় তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা