সংগৃহীত ছবি
রাজনীতি

শরীয়তপুরে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ

শরীয়তপুর প্রতিনিধি: ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খালাস পাওয়ায় শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি সফিকুর রহমান কিরণ ও সাধারণ সম্পাদক সরদার একেএম নাসির উদ্দীন কালু'র নির্দেশে শরীয়তপুরে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন : সেন্টমার্টিনে সুশৃঙ্খল পর্যটন কার্যক্রম

সোমবার (২ ডিসেম্বর ২০২৪) বিকালে জেলা শিল্পকলা একাডেমির সামন থেকে একটি বিশাল আনন্দ মিছিল বের হয়ে শরীয়তপুর কোর্ট এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, শরীয়তপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলার সভাপতি আলহাজ্ব সিরাজুল হক মোল্লা, জেলার যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ টিপু, শরীয়তপুর পৌরসভার সভাপতি এ্যাড. লুৎফর রহমান ঢালী, সাধারণ সম্পাদক সামসুল হক ঢালী, জেলা যুবদলের সভাপতি আরিফুজ্জামান মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন মুন্সী প্রমুখ।

আরও পড়ুন : হাজি মার্কেটে আগুন, দগ্ধ ৫

এসময় উপস্থিত ছিলেন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী।

সমাবেশে বক্তরা বলেন, পতিত আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক প্রতিহিংসার কারণে একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জড়ানো হয়েছিল। অন্যায়ভাবে তাকে সাজা দেয়া হয়েছিল। রোববার হাইকোর্টের রায়ে সেটা প্রমাণিত হয়েছে। হাইকোর্ট বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বেকসুর খালাস দিয়েছেন। এই রায়ের মধ্য দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।

বক্তরা আরও বলেন, মিথ্যা কখনও স্থায়ী হয় না। আর অবিচার কখনও ভাল ফলাফল নিয়ে আসে না। তারুণ্যের অহংকার তারেক রহমানকে বিনা অপরাধে দেশান্তরী করে রাখা হয়েছে। যারা তার প্রতি অন্যায় করেছে, অবিচার করেছে আজ তারাই দেশ ছেড়ে পালিয়েছে।

উল্লেখ্য, ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় হাইকোর্টে মৃত্যুদণ্ড অনুমোদন (ডেথ রেফারেন্স), আপিল এবং জেল আপিলের রায় ঘোষণা করেছেন হাইকোর্ট। রায়ে তারেক রহমানসহ সব আসামিকে খালাস দেওয়া হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা