সংগৃহীত ছবি
রাজনীতি

শিগগিরই দেশে ফিরছেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরে আসছেন বলে জানায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

আরও পড়ুন: গ্রেনেড মামলায় খালাস পেলেন তারেক রহমান

রোববার (১ ডিসেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে স্বাধীনতা ফোরাম আয়োজিত ‘বর্তমান প্রেক্ষাপটে স্বাধীনতা, গণতন্ত্র ও ভোটের অধিকার’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপস্থিত সবার উদ্দেশে বিএনপির সিনিয়র নেতা জানান, বিজয়ের ১ম দিনে আপনাদেরকে একটি সুখবর দিতে চাই। গ্রেনেড হামলা মামলার রায় আজ প্রকাশ পেয়েছে এবং এতে তারেক রহমানকে খালাস দেওয়া হয়েছে।

মির্জা আব্বাস বলেন, একটি ভুল, মিথ্যা ও সাজানো গল্পের ওপর মামলা তৈরি করে সাজা দেওয়া হয়েছিলো। ২০০৪ সালে (২১ আগস্ট) গ্রেনেড হামলা ছিলো বিদেশি শক্তি দ্বারা একটি পরিকল্পিত হামলা। এই হামলায় কখনোই বিএনপি যুক্ত ছিলো না। একটা বিদেশি শক্তি এই অপকর্ম করে দেশনেত্রী খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ফাঁসাতে চেয়েছিলো।

তিনি বলেন, বিগত দিনগুলোতে আমরা কোন ন্যায়বিচার পাইনি। এ সময় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অনেক অত্যাচার সহ্য করতে হয়েছে। তিনি আমাদের মাঝে খুব তাড়াতাড়ি শুভেচ্ছান্তে ফিরে আসবেন। এ জন্যই আল্লাহতায়ালা তাকে সুস্থ করেছেন এবং খালাস দিয়েছেন।

আরও পড়ুন: সচিবালয়ে কর্মচারীদের কর্মসূচি স্থগিত

তিনি আরও বলেন, আমরা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সরকারকে ঠিক পথ দেখানোর চেষ্টা করছি। তবে কিছু লোক দেশে এবং দেশের বাইরে থেকে বিএনপিকে আ’লীগের সাথে ট্যাগ করার চেষ্টা করছে। আমি তাদের বলতে চাই, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। এই কথা আমরা বারবার বলবো, বলতে হবে। কারণ বিগত ১৫ বছরে আ’লীগ সঠিক ইতিহাস ডাস্টবিনে ফেলে দিয়েছে। কিন্তু আমরা সঠিক কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো।

তিনি জানান, বিএনপি দেশে সংবাদমাধ্যমের স্বাধীনতা রক্ষার জন্য ১৫ বছর যুদ্ধ করেছে। আমরা একটি স্বাধীন সংবাদমাধ্যম চাই, কিন্তু অপসাংবাদিকতা চাই না। গণতন্ত্র এবং বিএনপি এক সাথে যায়। আমরা গণতন্ত্রের পক্ষে।

আ’লীগকে সন্ত্রাসী গোষ্ঠী উল্লেখ করে এই নেতা বলেন, তারা ব্যাংক থেকে টাকা লুট করেছে, মানুষকে গুম করেছে, খুন করেছে। পানি এবং তেল কখনো মেলে না, তেমনি আ’লীগ আর গণতন্ত্র এক সাথে যায় না।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা