সংগৃহীত ছবি
রাজনীতি

যখন কারাগারে যাই নজরুলকে স্মরণ করি

নিজস্ব প্রতিবেদক : আমরা যখন কারাগারে যাই, জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে তখন স্মরণ করি। কেননা অপরাধের জন্য আমাদের সাজা দেওয়া হয় না। গণতন্ত্রের জন্য লড়াই করছি বলে আমাদের সাজা দিচ্ছে, আমাদের কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আরও পড়ুন : ঢাকায় অস্বাস্থ্যকর পরিবেশ থাকবে না

শনিবার (২৫ মে) জাতীয় কবির জন্মবার্ষিকী উপলক্ষে কাজী নজরুল ইসলামের মাজারে বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন ও ফাতিহা পাঠ শেষে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, কাজী নজরুল ইসলাম আমাদের মানবতার গান, স্বাধীনতার গান, বিপ্লবের গান শিখিয়েছেন। তা এখনো আমাদের অনুপ্রাণিত করে। আমরা আজও গণতন্ত্রহারা, স্বাধীনতাহারা এক ভয়ংকর স্বৈরতন্ত্রের মধ্যে রুদ্ধশ্বাস অবস্থায় আছি। এই পরিস্থিতির প্রতিটি ক্ষণ, প্রতিটি মুহূর্ত নজরুল আমাদের উদ্বুদ্ধ করছে।

আরও পড়ুন : রাতেই আসতে পারে মহাবিপদ সংকেত

তিনি বলেন, জাতীয় কবি প্রতিবাদের ভাষায় যে শৈল্পিক নৈপুণ্য দিয়ে গেছেন, সেই ভাষাই আমরা রপ্ত করে গণতন্ত্র ফেরানো, স্বাধীনতা ফেরানো, সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করার লড়াই অব্যাহত রেখেছি। উপমহাদেশে প্রথম স্বাধীনতার মন্ত্র তার কণ্ঠ থেকে উচ্চারিত হয়েছিল। হয়েছিল বলেই তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়।

রিজভী আরও বলেন, প্রতি ক্ষণে নজরুলের গান, তার সাহিত্য সৃষ্টি আমাদের উদ্বুদ্ধ করছে বিদ্যমান পরিস্থিতিতে প্রতিবাদ করতে, নিপীড়ন-নির্যাতন ভোগ করে এগিয়ে যেতে। নজরুল সব সময় আমাদের জীবনে প্রাসঙ্গিক। তার দেখানো পথ ধরেই দেশে গণতন্ত্র, কথা বলার স্বাধীনতা- সবকিছুই আমরা নিশ্চিত করতে পারবো। এ ক্ষেত্রে নজরুল এক প্রবল অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা