সংগৃহীত
রাজনীতি

বিএনপির আন্দোলন শেষ হয়নি

নিজস্ব প্রতিবেদক : আমাদের আন্দোলন তো এখনও শেষ হয়নি। এখনও আন্দোলনে রয়েছি। আমরা এখনও টার্গেটে পৌঁছাতে পারিনি বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আরও পড়ুন : স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালনের তাগিদ

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) রাজধানীর উত্তরা ঢাকা মহানগর উত্তর অন্তর্গত ৭টি থানার কারা নির্যাতিত নেতাদের সঙ্গে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, গত বছরের ২৮ অক্টোবর থেকে চলতি বছরের ২৭ জানুয়ারি পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে বিএনপির ২০ জন নেতাকর্মী প্রাণ হারিয়েছে। কয়েক হাজার লোক পুঙ্গত্ব বরণ করেছে। অনেকে আইনশৃঙ্খলা বাহিনীর ছোড়া গুলিতে দৃষ্টি শক্তি হারিয়েছে।

আরও পড়ুন : আ’লীগ বিরোধীদল দমনে বিশ্বাস করে না

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, বিএনপির ওপর যতই নির্যাতন-নিপীড়ন হোক, বিএনপির মাথা ততই বল বীর উন্নত মম শির। প্রবল দমন-নিপীড়নের মধ্যে বিএনপিকে দমিয়ে রাখতে পারেনি সরকার।

রিজভী বলেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এখন বলছেন- বিএনপি নাকি তাদের বিজয় সহ্য করতে পারছে না। আরে কীসের বিজয়? আমরা আর মামুদের ডামি নির্বাচন, নিজেরা-নিজেদের নির্বাচনে তোমরা নিজেদেরকে বিজয়ী মনে করতে পারো। কিন্তু দেশের প্রতিটি জায়গা থেকে ধিক্কার জানানো হচ্ছে আওয়ামী লীগকে। তোমরা জনগণের ভোট হরণকারী।

আরও পড়ুন : দাম বাড়ল সয়াবিন তেলের

আওয়ামী লীগ সাম্প্রদায়িক শক্তিকে পরাজিত করবে- ওবায়দুল কাদেরের এই বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, পৃথিবীর সবচেয়ে সাম্প্রদায়িক শক্তি ভারত রাষ্ট্র পরিচালনা করছে। আর এই শক্তি আওয়ামী লীগকে সমর্থন করছে। আপনারা শুধু ভারতকে খুশি করতে এসব কথা বলেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা