সংগৃহীত
রাজনীতি

ঈদযাত্রায় যানজট নেই

নিজস্ব প্রতিবেদক : চলমান ঈদযাত্রায় কোনো যানজট নেই। তবে মহাসড়কে গাড়ির চাপ রয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আরও পড়ুন : কাউকে ছাড় দেওয়া হবে না

শনিবার (৬ এপ্রিল) সকালে সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, রাজধানীতে এখন কোনো যানজট নেই, থাকবে না। রাজধানী খালি হয়ে গেছে।

আরও পড়ুন : দেরিতে ছাড়লো ট্রেন, ভোগান্তি যাত্রিদের

পরে মতিঝিলের টিঅ্যান্ডটি উচ্চ বিদ্যালয়ে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে অংশ নেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এসময় ওবায়দুল কাদের বলেন, বিএনপির এখন গলার জোর আর মুখের জোর। এছাড়া তারা শক্তিহীন। শক্তি কমে গেছে বলে বিএনপির মুখের বিষ বেড়ে গেছে। বিএনপি নির্বাচন ঠেকাতে পারেনি। আন্দোলন ব্যর্থ হয়ে গেছে বিএনপি। প্রতিদিন ঘুম থেকে উঠে পত্রিকায় তাকালেই দেখি ফখরুলের বক্তব্য। দেশে নাকি ভয়াবহ অবস্থা বিরাজ করছে। কোথায়? একটা লোকও কি না খেয়ে মারা গেছে? সংকট আছে তবে ভয়াবহ পরিস্থিতি নেই। পৃথিবী জুড়ে সংকট চলছে বলে দাবি করেন তিনি।

আরও পড়ুন : মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২০

সেতুমন্ত্রী আরও বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ সংকটও কাটিয়ে উঠবে। বিএনপি ক্ষমতায় গেলে দেশের সার্বভৌমত্ব, গণতন্ত্র, নিরাপত্তা বিলিয়ে দেবে। তাদের ব্যাপারে সতর্ক-সাবধান থাকতে বলেন সবাইকে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা