মতামত

সাংবাদিকদের জন্য নতুন শান্তনা পুরষ্কার ‘হাইকোর্টকে ধন্যবাদ’

মেহেদী হাসান অর্নব: ‘সাংবাদিক তথ্য খুঁজবেই, এতে অপরাধের কিছু নেই- হাইকোর্ট’ ২০২১ সালের ৩ ফেব্রুয়ারি ফেনীর নুসরাত হত্যা মামলায় সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনের মোবাইলে নুসরাতের জবানবন্দি সংক্রান্ত ভিডিও ছড়িয়ে দেওয়ার প্রসঙ্গ টেনে হাইকোর্ট এ কথা বলেছিলেন।

আরও পড়ুন: বাবুল আক্তার ‘অত্যন্ত চতুর মানুষ’

আবার সম্প্রতি রাজশাহীতে এটিএন নিউজের সাংবাদিক ও ক্যামেরা পার্সনের ওপর ন্যাক্কারজনক হামলার পর গত বছর হাইকোর্টের করা এ উক্তিটিই আবার নতুন করে ফুলিয়ে ফাপিয়ে প্রচার করছেন সাংবাদিকরা। এটা প্রচার করে অনেক সাংবাদিকই নিজেকে নিজে শান্তনা দেয়ার বৃথা চেষ্টা করে যাচ্ছেন। আমার কাছে এটাকে অনেকটা লটারিতে বা প্রতিযোগিতায় বিজয়ী বা কোন স্থান অর্জন করতে না পেরে পাওয়া শান্তনা পুরষ্কারের মতনই লাগছে!

অথচ যদি একটু চিন্তা করি তবে দেখা যাবে, হাইকোর্টের এই মূল্যায়নটি সাংবাদিকদের গলার কাঁটা ডিজিটাল নিরাপত্তা আইনের সাথে সরাসরি সাংঘর্ষিক। কারণ ডিজিটাল নিরাপত্তা আইনে কোন সরকারি, বেসরকারি, প্রতিষ্ঠানের দায়িত্বশীলদের অনুমতি ছাড়া ছবি তোলা, ভিডিও ধারণ করা যাবে না, এক কথায় বলতে গেলে সংবাদ সংগ্রহই করা যাবে না, ওই প্রতিষ্ঠানের অনুমতি ছাড়া। এটা অনেকটা চোরের অনুমতি নিয়ে চুরির ছবি তোলার মতন অদ্ভুত বিষয়! যাই হোক তো আমরা এটা নিশ্চিত গত বছর হাইকোর্টের করা ওই মন্তব্য ডিজিটাল নিরাপত্তা আইনের সাথে সাংঘর্ষিক।

আরও পড়ুন: সিরিয়ায় রুশ হামলায় নিহত ১২০

বলাই বাহুল্য, হাইকোর্টের ওই কথাটি নিছকই একটি মন্তব্য বা মূল্যায়ন মাত্র, কোন আইন কিন্ত নয়! তাহলে হাইকোর্টের ওই মূল্যায়ন তো সাংবাদিকদের সুরক্ষার জন্য যথেষ্ট নয়। বরং সাংবাদিকদের কর্মক্ষেত্রে সুরক্ষার জন্য যথাযথ ও সুনির্দিষ্ট আইন প্রনয়নই অতীব জরুরি। এবং সে আইনের দাবিতে সাংবাদিকদের প্রয়োজনে মাঠে নামা উচিত।

কিন্ত না, বাস্তবে দেখা যায় অধিকাংশ সাংবাদিক নির্যাতনের ঘটনায় অন্য কোন সাংবাদিক দলের ইন্ধন বা অপতৎপরতা থাকে। আর এমনটা চলতে থাকলে কুড়িগ্রাম, টেকনাফ, রাজশাহীর, মতন এমন সব ঘটনা অহরহ ঘটতে থাকবে। আর আমরা হাইকোর্ট সাংবাদিক সুলভ কবে কি মন্তব্য দিলো তা ফেসবুকে পোস্ট করে নিজেই নিজেকে শান্তনা দিতে থাকবো আর এভাবেই মিথ্যা শান্তনায় দায় সারবো। এটাই একসময় ঐতিহ্যে পরিনত হবে।

আরও পড়ুন: পাকিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত বাংলাদেশ

আমার বিশ্বাস, সিনিয়র সাংবাদিক নেতারা চাইলে সাংবাদিক সুরক্ষা আইন প্রনয়ন সময়ের ব্যাপার মাত্র। যদিও অধিকাংশ সাংবাদিক নির্যাতনের ঘটনায় কম বেশি বিচার কিন্ত হচ্ছে। তবে যতদিন সুনির্দিষ্ট সাংবাদিক সুরক্ষা আইন না আসছে ততদিন পর্যন্ত আমরা কেউই কর্মক্ষেত্রে নিরাপদ নয়৷ যারা উচ্চ পর্যায়ের সাংবাদিক নেতা তারা যদি এটার গুরুত্ব অনুধাবন করে কোন পদক্ষেপ নিতেন তাহলে দৃশ্যপট ভিন্ন হলেও হতে পারতো।

লেখক: অনুসন্ধানী সাংবাদিক, সম্পাদক (ভারপ্রাপ্ত), সাপ্তাহিক অগ্রযাত্রা।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা